রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জাতীয় সঙ্গীত বিতর্কে আইসিসিকে কাঠগড়ায় তুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড, লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি

Sampurna Chakraborty | ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন বিতর্ক। চারদিন হয়েছে আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হয়েছে। তারমধ্যে দুটো বিতর্কিত সৃষ্টি। যত কাণ্ড ভারতকে নিয়ে, বা ভারতীয় দল সংক্রান্ত। ভারত-বাংলাদেশ ম্যাচের সম্প্রচারের সময় লোগোয় পাকিস্তানের নাম না থাকায় অসন্তুষ্ট হয়েছিল পিসিবি। যার একদিন কাটতে না কাটতেই আবার জাতীয় সঙ্গীত বিতর্ক। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে লাহোরে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যা নিয়ে বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই ঘটনার জন্য আইসিসিকে দায়ী করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে এই ভুলের জন্য লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে। ম্যাচের আগে দুটো টিম যখন লাইন আপ করে দাঁড়িয়ে, তখন এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতের বদলে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন'। তবে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আইসিসির গভার্নিং বডিকে চিঠি দিয়েছে পিসিবি। আইসিসির ঘনিষ্ঠ এক সূত্র জানান, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগুলোর জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্ব আইসিসির লোকের ওপর থাকে। তাই আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি। পাকিস্তানে খেলছে না ভারত। তাই বোঝা যাচ্ছে না ভুলবশত প্লেলিস্ট থেকে তাঁদের জাতীয় সঙ্গীত কীভাবে বাজানো হল।' 

চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বিতর্ক লেগেই রয়েছে। এর আগে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে প্রথম বিতর্কের সূত্রপাত। দুই বোর্ড সংঘাতে জড়িয়ে পড়ে। তারপর ভারতের জার্সিতে পাকিস্তানের লোগো না রাখা নিয়ে দ্বিতীয় বিতর্কের ঝড় ওঠে। বিসিসিআই জানায়, ভারত নিজেদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলায় জার্সিতে পাকিস্তানের নাম রাখা হয়নি। এই যুক্তি মেনে নেয়নি আইসিসি। ২০২১ টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে জানানো হয়, সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। ২০২১ টি-২০ বিশ্বকাপ কোভিডের জন্য দুবাইয়ে হলেও আয়োজক দেশ হিসেবে বাবরদের জার্সিতে নাম ছিল ভারতের। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোগো বিতর্ক। এখানেই শেষ নয়। পাকিস্তানে না থেকেও রইল ভারত। লাহোরের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত বাজা নিয়ে শুরু নতুন বিতর্ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া