রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রোহিতই ট্রাম্প কার্ড, মহারণের আগে কাকে এগিয়ে রাখছেন দেশের সেরা উইকেটকিপার?

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ০৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। বিভক্ত ক্রিকেট মহল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণের আগে পাল্লাভারী টিম ইন্ডিয়ার।‌ অধিকাংশ প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ ভারতকেই ফেভারিট ধরছেন। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি সৈয়দ কিরমানি। প্রাক্তন উইকেটকিপার জানিয়ে দেন, পাকিস্তানের থেকে ঢেরগুণ এগিয়ে ভারত। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে বাবরদের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই কোনওভাবেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে চাইবে না পাকিস্তান। অন্যদিকে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির বদলা নিতে উদগ্রীব ভারত। কিরমানি মনে করেন, যে খেলাই হোক না কেন, ভারত-পাকিস্তান লড়াই সবসময় আকর্ষক। গোটা বিশ্বের নজর থাকে এই ম্যাচে। কিরমানি বলেন, 'কমনওয়েলথ দেশ থেকে শুরু করে ইউরোপ, সবার নজর থাকে ভারত-পাকিস্তানের দ্বৈরথের দিকে। সবাই টিভির পর্দায় চোখ রাখে। অবশ্যই প্রত্যেক ভারতীয় ভারতের জয় চাইবে। পাকিস্তানিরা পাকিস্তানের জয় চাইবে। তবে অবশ্যই আমরা এগিয়ে।'

ভারতের প্রাক্তন উইকেটকিপার মনে করেন, ফেভারিট হওয়ায় চাপ ভারতের ওপর বেশি থাকবে। তবে ম্যাচটা উপভোগ করার পরামর্শ দেন ভারতের প্রাক্তনী। কিরমানি বলেন, 'ম্যাচের স্পিরিট বজায় রাখতে হবে। ক্রিকেটপ্রেমীরা খেলাটা উপভোগ করুন। সেরা দল জিতুক। এই মনোভাব নিয়ে দেখলে, তবেই খেলাটা উপভোগ করা যাবে। আবেগপ্রবণ হলে চলবে না। দলের হার নিয়ে দুঃখ পেলেও চলবে না। খেলায় হার-জিত আছেই।' রানে ফিরেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি এখনও ছন্দ ফিরে পাননি। তবে রোহিতের ফর্মে ফেরার ইতিবাচক দিক দেখছেন তিনি। এই প্রসঙ্গে কিরমানি বলেন, 'তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রনে আমাদের লাইন আপ ভাল। তাই কোনও প্যানিকের প্রয়োজন নেই। কোনওরকম চাপ বা টেনশন করা চলবে না। স্পোর্টিং স্পিরিট বজায় রেখে খেলতে হবে। পাকিস্তান ভালই খেলছে। কয়েকজন ভাল উঠতি প্লেয়ার আছে। বাবর অধিনায়ক না থাকলেও ও অনুপ্রেরণা দিতে পারবে। কয়েকজন ভাল বোলার আছে। আত্মতুষ্টি যাতে প্রবেশ না করে সেদিকে নজর রাখতে হবে। আকর্ষণীয় ম্যাচ হবে।' আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই রক্তচাপ বাড়ানোর ম্যাচ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া