রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিমানবন্দরের অভ্যর্থনা দেখে প্রথম দিনই বুঝেছিলাম সঠিক জায়গায় এসেছি, জানালেন ম্যাকলারেন

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ০৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে সবুজ মেরুন জার্সিতে দশ গোল করে ফেলেছেন। শেষ দুই ম্যাচে চার গোল। লিগ শিল্ড জয়ের জন্য রবিবাসরীয় রাতে জেমি ম্যাকলারেনের দিকে তাকিয়ে আপামর বাগান জনতা। অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের পা থেকে লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল দেখার অপেক্ষায়। তবে শুরুটা মোটেই এমন ছিল না। চোটের জন্য মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলতে পারেননি। আইএসএলের দুটো কলকাতা ডার্বিতে গোল পেলেও, তারপর বেশ কিছু ম্যাচে খরা চলে। সমালোচনা থেকে পার পাননি জেমির মতো ফুটবলারও। যার ফলে একটা সময় চাপেও পড়ে যান অজি বিশ্বকাপার। মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগের দিন যা মেনে নিতে দ্বিধা করলেন না ম্যাকলারেন। নিজের ওপর কি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন? এত বড় মঞ্চে খেলে আসার পর কি মনে হয়েছিল ভুল জায়গায় এসে পড়েছেন? জেমির স্পষ্ট জবাব, একেবারেই না। বরং, বিমানবন্দরের অভ্যর্থনা দেখে বুঝে যান সঠিক জায়গায় এসেছেন।

ম্যাকলারেন বলেন, 'যে মুহূর্তে আমি বিমানবন্দরে পা রাখি, বুঝে গিয়েছিলাম সঠিক জায়গায় এসেছি। এরকম অভ্যর্থনা আমি আগে কোথাও পাইনি। কোচ আমার ওপর আস্থা রাখেন। সবসময় বলতাম, মরশুমের মাঝে নয়, শেষে একজন প্লেয়ারের মূল্যায়ন করা উচিত। প্রথম দিন থেকেই বুঝে গিয়েছিলাম, ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। তবে আমি মোহনবাগানে যোগ দেওয়ার পরপর কিছুটা চাপে ছিলাম। আমার এটা লোকানোর কিছু নেই। জানতাম আমার ওপর সমর্থকদের প্রচুর প্রত্যাশা রয়েছে। কারণ এর আগে অস্ট্রেলিয়ানরা এখানে এসে সফল হয়েছে। আমি তাই ফ্লপ হতে চাইনি। মরশুমের শুরুতে চোট পাওয়ায় পর একটু সমস্যায় ছিলাম। কিন্তু সেটা পেরিয়ে এসেছি। কিন্তু কলকাতার মানুষরা আমাকে সমর্থন করেছে। খারাপ সময় সবাই আমার পাশে থেকেছে। জানতাম পরিশ্রম করলে তার ফল পাবই।' 

কোচের মতো ম্যাকলারেনও গোয়া ম্যাচ নিয়ে ভাবছিলেন না। ওড়িশাকে হারিয়েই লিগ শিল্ড জেতার লক্ষ্য। ঘরের মাঠে ডার্বি দেখার সুযোগ পায়নি মোহনবাগান সমর্থকরা। তাই রবিবার গোল করে দলকে জিতিয়ে ফ্যানদের উচ্ছ্বাসের কারণ হতে চান অজি বিশ্বকাপার।‌ বিশেষ কোনও সেলিব্রেশনের কথা কি ভেবে রেখেছেন? ম্যাকলারেন বলেন, 'প্লেয়ার হিসেবে আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই। আমরা রেজাল্ট পাচ্ছি। আমাদের এখনও তিনটে ম্যাচ বাকি। কাল রাতে জিতলেও, পাঁচদিন পর মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে হবে। তাই সেইভাবে সেলিব্রেশন হবে না। ড্রেসিংরুমে হয়তো আমরা কয়েকটা গ্যাটোরেড খাবো। হয়তো হালকা সেলিব্রেশনও হবে। আমরা ঘরের মাঠে খুবই ভাল খেলছি। আমরা সমর্থকদের সামনে খেলতে ভালবাসি। সমর্থকরা এবার ডার্বি দেখার সুযোগ পায়নি। তাই রবিবার ফ্যানদের আনন্দ দিতে চাই। আশা করছি কাল রাতে আমরা ইতিহাস তৈরি করতে পারব।'

ব্যক্তিগত কোনও টার্গেট নেই ম্যাকলারেনের। বরং জানালেন, দলে একাধিক স্কোরার থাকায় তাঁর ওপর থেকে চাপ অনেকটাই কমেছে। গোল করার ক্ষেত্রে ডিফেন্ডারদের প্রসঙ্গ তুলে ধরেন। মেলবোর্ন সিটিতে দীর্ঘদিন খেলেছেন। কিন্তু এইভাবে ডিফেন্ডারদের নিয়মিত গোল করতে দেখেননি। এদিন মোহনবাগানের সাংবাদিক সম্মেলনের শেষে ডাকা হয় অনূর্ধ্ব-১৫ দলের সর্বোচ্চ গোলদাতা রাজদীপ পাল এবং অনূর্ধ্ব-১৭ দলের প্রেম হাঁসদাককে। তাঁদের হাতে স্পনসর স্কেচার্সের বুট তুলে দেন ম্যাকলারেন। তাতে উচ্ছ্বসিত দুই তরুণ ফুটবলার। উপস্থিত ছিলেন মোহনবাগানের জুনিয়র দলের দুই কোচ তনুময় বসু এবং দেগি কার্ডোজোও। 

ছবি: অভিষেক চক্রবর্তী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া