বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: syamasri saha ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৩৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে তুমুল বিতর্ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলমালের ঘটনা ঘটে বলে খবর। এমনকী অনুষ্ঠানে গান গাইতে আসা শিল্পী অভিজিৎ বর্মণ ওরফে পটাকে গান থামিয়ে মঞ্চ থেকে নেমে যেতে হয়।
খবর, 'আইকন' নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্র সংগঠন আইসি (ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন)-র পক্ষ থেকে। সেখানেই গান গাইতে গিয়েছিলেন পটা। কিন্তু অনুষ্ঠান শুরু হতে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু ছাত্রী। সূত্রের খবর অভিযোগকারিণীরা বাম ছাত্র সংগঠন এসএফআই ঘনিষ্ঠ। এর পরই আইসি এবং এসএফআই বচসায় জড়িয়ে পড়ে। হাতাহাতি পর্যন্ত হয় বলে খবর। তুলকালামের মধ্যে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন পটা।
গোটা ঘটনায় বিস্মিত গায়ক নিজেও। আজকাল ডট ইনকে পটা বলেন, “অনুষ্ঠানে বিরাট গন্ডগোল হয়েছে। আমরা স্টেজে উঠে প্রথম গানটি শেষও করতে পারিনি। তার মধ্যেই কয়েকজন ছাত্রছাত্রী মঞ্চে উঠে পড়েন। মাইক্রোফোন নিয়ে নিজেদের কথা বলতে শুরু করেন। তারপরই ব্যাপক ঝামেলা শুরু হয়।” পটার আক্ষেপ, “প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা কাম্য নয়। সবার আগে তো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের তো একটা মান সম্মান আছে।” পটা জানান, দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্সিতে অনুষ্ঠান করছেন। সেখানে এমন ঘটনা ঘটতে পারে সেটা ভাবাই যায় না। মাতৃভাষা দিবসের দিন এমন ঘটনা মোটেই শোভা পায় না বলে মত তাঁর।
ঘটনার ব্যাপারে প্রেসিডেন্সির প্রাক্তনী তৃণমূল নেতা সুদীপ রাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে লজ্জা লাগছে। এটা এসএফআই-এর গুন্ডামির আরও একটা নিদর্শন। একসময় এসএফআই আর আইসি একসঙ্গে তৃণমূল বিরোধিতা করেছে। এখন সেই এসএফআই-এর হার্মাদরাই এসব করছে। যাদবপুর-প্রেসিডেন্সিতে এরা টিকেই আছে এসব করে। সুশীল সমাজ এবং প্রাক্তনীদের কাছে আমার আবেদন, আপনারা এর বিরুদ্ধে পথে নামুন। এসএফআই-এর এই রাজনীতি বন্ধ করতে পারে একমাত্র তৃণমূলই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি