রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৩০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড় এখনও আবেগের এক নাম। একসময়ে উইকেটে কামড়ে পড়ে থাকতেন। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' নামে পরিচিত ছিলেন। সেই রাহুল দ্রাবিড়কে ব্যাট হাতে ফের মাঠে দেখা গেল। এবার অবশ্য ছেলের সঙ্গে ব্যাট করলেন। তবে প্রত্যাবর্তনের এই ম্যাচে রাহুল দ্রাবিড় রান পাননি। ৮ বলে ১০ রান করেন ভারতীয় ক্রিকেটের 'মিস্টার ডিপেনডেবল'।
বাবা-ছেলে প্রতিযোগিতামূলক ম্যাচে একসঙ্গে নেমেছেন এমন নজির স্মরণকালের মধ্যে নেই। সেদিক থেকে দেখলে রাহুল দ্রাবিড় ও তাঁর ছেলে একসঙ্গে খেলতে নেমে একপ্রকার অবাকই করে দেন সবাইকে।
শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ড তৃতীয় বিভাগের একটি ম্যাচে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলে দ্রাবিড় ও তাঁর ছেলে অন্বয়। বাবার ব্যর্থতার দিনে ছেলে অবশ্য হাফ সেঞ্চুরি করেন। ৫৮ রান করেন অন্বয় দ্রাবিড়। সেই ম্যাচে সেঞ্চুরি পান স্বপ্নিল ইয়েলভে। তিনি ১০৭ রান করেন। ইয়ং লায়ন্সের বিরুদ্ধে বিজয়া ক্লাব করে ৭ উইকেটে ৩৪৫ রান। দ্রাবিড়ের ছেলে অন্বয় উইকেটকিপার। পাশাপাশি ব্যাটের হাতও ভাল। দ্রাবিড়ের আরেক ছেলে সমিতও ক্রিকেট খেলেন। রাহুল দ্রাবিড়ের নাম উচ্চারিত হলে এখনও অনেকে নস্ট্যালজিক হয়ে পড়েন। মহেন্দ্র সিং ধোনির মতো বিচক্ষণ অধিনায়ক পর্যন্ত বলেন, ''বোলারের তীব্র গতিতে ধেয়ে আসা বাউন্সার যখন ব্যাট দিয়ে নামান সেটা আগ্রাসন নয়?'' রাহুল দ্রাবিড় নামটি উচ্চারিত হলে ক্রিকেটভক্তদের মনে পড়ে ঘর্মাক্ত দ্রাবিড় ইডেনের পড়ন্তবেলায় ভিভিএস লক্ষ্মণের সঙ্গে প্যাভিলিয়নে ফিরছেন। তার আগে অস্ট্রেলিয়ার বিষাক্ত বোলিং সামলে ১৮০ রানের অমর এক ইনিংস খেলেছেন।
রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। তার আগে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানার্স হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত ফাইনালে উঠেছিল। সেই দ্রাবিড় জাতীয় দলের কোচের চেয়ার ছেড়ে দিয়ে ফিরে এসেছেন আইপিএলে।
তার আগে পিতা-পুত্রর একসঙ্গে ক্রিকেট খেলা সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি