শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Should Rishabh Pant play ahead of KL Rahul in ODIs

খেলা | 'গম্ভীর তো ওকে হিরো থেকে জিরো বানিয়ে দেবে', পাক ম্যাচের আগে টিম ইন্ডিয়ার হেডস্যরকে একহাত নিলেন প্রাক্তন তারকা

KM | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের  চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে মোটেও সন্তুষ্ট নন ভারতের প্রাক্তন তারকা অতুল ওয়াসন। 

ঋষভ পন্থকে ডাগ আউটে বসিয়ে লোকেশ রাহুলকে কেন খেলানো হচ্ছে, সেটাই বোধগম্য হচ্ছে না অতুল ওয়াসনের। 

তিনি মনে করছেন গম্ভীরের জন্য পন্থ হিরো থেকে জিরো হয়ে যাবেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুদ্দাড়িয়ে শুরু করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ। ভারত-পাক ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। 

২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধেও ভারতের উইকেটের পিছনে দাঁড়াবেন লোকেশ রাহুল। ডাগ আউটে বসতে হবে পন্থকে। আর এটাই মেনে নিতে পারছেন না অতুল ওয়াসন। 

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেন, ''৩৫ রানে পাঁচ উইকেট থেকে বাংলাদেশকে ২২৮ রান তুলতে দিলে, বড় টিমকে সুযোগ দিলে  তোমাদের খেয়ে নেবে। গৌতম গম্ভীর ওর নিজের দল খেলাচ্ছে। ঋষভ পন্থকে খেলাচ্ছে না, এতে আমি হতাশ। কারণ আমার জানা নেই। কী হচ্ছে? পন্থকে প্রতিপক্ষ ভয় পায়। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে।'' 

পন্থকে নিয়ে সবাই উচ্ছ্বসিত হলেও গৌতম গম্ভীর বলে দিয়েছেন এই মুহূর্তে দেশের এক নম্বর কিপার লোকেশ রাহুল। অতুল ওয়াসন বলছেন, ''কেএল রাহুল দুর্দান্ত প্লেয়ার। তবে আমি জানি না ওর মধ্যে কী দেখতে পেয়েছে যার জন্য টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং সবকিছুতেই খেলছে আর পন্থ বসে রয়েছে বেঞ্চে। এভাবেই তো খেলোয়াড়দের নষ্ট করা হয়, প্রতিভা নষ্ট করা হয়। এভাবে কোনও ভাল প্লেয়ারকে যদি খেলতে দেওয়া না হয়, তাহলে সে হিরো থেকে জিরো হয়ে যাবে।'' 

পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থের খেলার সম্ভাবনাই নেই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া