শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে যাচ্ছে মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ ম্যাচের উন্মাদনা? হাউজফুল যুবভারতীতেই লিগ শিল্ড জিততে চান মোলিনা

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের প্রথম ক্লাব হিসেবে পরপর লিগ শিল্ড জেতার হাতছানি। অথচ হোসে মোলিনার আচার-আচরণ দেখে বোঝা দায়। আর পাঁচটা সাংবাদিক সম্মেলনের সঙ্গে এদিনের কোনও পার্থক্য নেই। বরং মিলই বেশি। মরশুমের প্রথম ম্যাচের আগে থেকে একটাই কথা বলে আসছেন, শুধুমাত্র পরের ম্যাচ নিয়েই ভাবেন তিনি। শয়নে-স্বপনে শুধুই পরের ম্যাচ। এবার এই পরের ম্যাচই যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারালেই ইতিহাসের পাতায়। কোনও দল এখনও পরপর দু'বার লিগ শিল্ড জেতেনি। অবশ্য রবিবার রাত পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে মোহনবাগানকে। শনিবার রাতে কেরল ব্লাস্টার্সের কাছে গোয়া হেরে গেলেই কেল্লাফতে। আর ওড়িশা ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ৪৯ পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন হয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড। কারণ বাকি ম্যাচ জিতলেও এই পয়েন্টে পৌঁছতে পারবে না গোয়া। কিন্তু রাতের ম্যাচ নিয়ে মাথাব্যথা নেই মোলিনার। রেজাল্ট যাই হোক না কেন, ঘরের মাঠে ওড়িশাকে হারিয়েই লিগ শিল্ড জয়ের সেলিব্রেশনে‌ মাততে চান বাগান কোচ। মোলিনা বলেন, 'গোয়া ম্যাচের প্রথমার্ধ দেখব। দলের সঙ্গে ডিনার থাকায় দ্বিতীয়ার্ধ হয়তো দেখতে পারব না। তবে গোয়া ম্যাচ নিয়ে আমি ভাবছি না। যা হওয়ার হবে। আমাদের রবিবার জিততেই হবে। রাতে কী হল না হল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কাল আমরা কী করতে পারি সেটাই আসল।' 

কোচ নির্বিকার হলেও শিবির তেতে রয়েছে। অনুশীলনে যা স্পষ্ট। এদিন প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে দেখা যায় জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের। অনুশীলনে বেশ কয়েকটা অভিনব খেলায় মাতলেন বাগানের ফুটবলাররা। চোখে মাস্ক পরে মজার খেলায় অংশ নেন ম্যাকলারেন। মোলিনার ট্যাকটিকাল টেনিং শুরুর আগে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হই হুল্লোড়ে মাতেন জেমি, দিমিত্রিরা। বেশ কয়েকদিন ধরেই সবুজ মেরুনের অনুশীলনে ফিল গুড পরিবেশ। এদিনও সেটা অব্যাহত। মাঠের এক ধারে দাঁড়িয়ে তারকা ফুটবলারদের কীর্তি-কলাপ উপভোগ করেন মোলিনা। সমর্থকদের জন্য সুখবর, খেলার জন্য তৈরি মনবীর, থাপা। একমাত্র সাহাল আব্দুল সামাদ ছাড়া দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। বাকিদের পাওয়া যাবে। এদিন সবাই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করে। সাধারণত মাঠের চারপাশে কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। যাতে বাইরে থেকে কেউ প্র্যাকটিস দেখতে না পারে। কিন্তু এদিন দুই একটা জায়গায় সেই কালো কাপড় খুলে যাওয়ায় মাঠের ধারে দাঁড়িয়ে প্র্যাকটিস দেখার সুযোগ পায় সমর্থকরা। টিকিটের সন্ধানে হাজির ছিল কচিকাঁচার দল। ইতিমধ্যেই ৫৯ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি তিন হাজার পড়ে আছে। এদিন পুরো টিকিট বিক্রি না হলে রবিবার দুপুরে মোহনবাগান মাঠ এবং যুবভারতী থেকে বাকি টিকিট বিক্রি করা হবে। সবমিলিয়ে বাগানের চ্যাম্পিয়নশিপ ম্যাচকে কেন্দ্র করে সরগরম পরিবেশ।

শেষ দুই ম্যাচে চার গোল করেন ম্যাকলারেন। দুরন্ত ছন্দে আছেন। তার সঙ্গে শুরু করবেন কে? গ্রেগ স্টুয়ার্ট না জেসন কামিন্স? ধোঁয়াশা অব্যাহত রাখেন বাগান কোচ। গত কয়েকদিনের প্র্যাকটিস দেখে মনে হয়েছে, হয়তো শুরু করবেন স্কটিশ ফরোয়ার্ড। ওড়িশার সঙ্গে প্রথম পর্বে ড্র হয়েছিল। তবে বর্তমানে ছন্দে নেই সার্জিও লোবেরার দল। বিপক্ষের স্ট্র্যাটেজি সম্বন্ধে অবগত বাগান কোচ। তবে নিজের দলে ফোকাস করতে চান। মোলিনা বলেন, 'আমরা ওড়িশা সম্বন্ধে জানি। ওদের ফরমেশন নিয়েও অবগত। তাই কোনও চমকের আশা করছি না। আমরা সবাই জানি এটাই চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে। আমরা যা করছি, সেটাই করে যাওয়ার চেষ্টা করব।' আগের বছর গ্রুপের শেষ ম্যাচের ওপর হাবাসের দলের ভাগ্য নির্ভর করছিল। কিন্তু এবার তিন ম্যাচ বাকি থাকতেই নির্ধারিত হয়ে যেতে পারে চ্যাম্পিয়নশিপ। সাফল্যের রহস্য কী? মোলিনা বলেন, 'পরিশ্রমের ফল। সবাই খুব খাটছে। তার সঙ্গে প্লেয়ারদের মান ভাল। তবে পরিশ্রম না করলে, শুধু কোয়ালিটি দিয়ে চলে না।' এটিকের হয়ে আইএসএল জিতেছেন। এবার কলকাতায় দ্বিতীয় জয়ের স্বাদ পাবেন মোলিনা। কোনটা বেশি মধুর? যতক্ষণ না লিগ শিল্ড জিতছেন, এই প্রসঙ্গে মুখ খুলতে চাইলেন না। মোলিনার জবাব, 'আমি আগে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু এবার এখনও হইনি। তাই অনুভূতিটা বুঝতে পারছি না। চ্যাম্পিয়ন হওয়ার পর বলতে পারব।' অঘটনের কোনও সম্ভাবনা নেই। হয় কয়েকঘন্টা পর লিগ শিল্ড জিতবে মোহনবাগান, নয়তো একদিন পর। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

ছবি: অভিষেক চক্রবর্তী


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া