শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

England vs Australia Champions Trophy 2025: England set a new record for the highest team total

খেলা | এই ইংল্যান্ডই কি ভারতের কাছে বিধ্বস্ত হয়েছিল! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া রেকর্ড ইংরেজ বাহিনীর

KM | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ১৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এই ইংল্যান্ড নাকি ভারতের মাটিতে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হয়েছিল। 

গোটা সফরে মাত্র দু'বার অনুশীলন করে সবার সমালোচনার কেন্দ্রে ছিল। 

সেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমে ভোল বদলে ফেলল নিজেদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ রানের পাহাড় প্রমাণ রান গড়ল। বেন ডাকেটও ১৪৩ বলে ১৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন। 

সব দেখে শুনে কে বলবেন, এই ইংল্যান্ড দলই ভারতের মাটিতে গিয়ে লোকলজ্জার সামনে পড়েছিল। 

অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ইংল্যান্ড দু'টি রেকর্ড গড়ল। একটি দলীয়। অপরটি ব্যক্তিগত। কথায় বলে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য়ই। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ২১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। তাঁর ব্যাটে ভর করে ইংল্যান্ড সাড়ে তিনশো রানের পাহাড় তৈরি করল। 

ডাকেট ১৪৩ বল খেলে ১৬৫ রান করেন। এতদিন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ছিলেন   নিউ জিল্যান্ডের ন্যাথান অ্যাস্টল ও অ্যান্ডি ফ্লাওয়ার।  

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৭৭ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন কিউয়ি অ্যাস্টল। 

জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার আবার ২০০২ সালে ভারতের বিরুদ্ধে ১৬৪ বলে ১৪৫ রান করেছিলেন। 

বঙ্গ তনয় সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪১ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শচীন তেণ্ডুলকরও ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪১ রান করেছিলেন। 

এদিন বেন ডাকেট ছাপিয়ে যান সবাইকে। ইংল্যান্ড ৫০ ওভারে করে ৮ উইকেটে ৩৫১ রান। 

এত দিন যে রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে, এদিন তা হয়ে গেল ইংল্যান্ডের। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া