শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এ যেন পাকিস্তানেই সম্ভব! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট নিয়ে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগের ঘটনা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। কিন্তু ম্যাচ শুরুর আগে ঘটে গেল বড় ঘটনা। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময় স্টেডিয়ামের স্পিকারে হঠাৎই বাজতে শুরু করে ভারতের জাতীয় সঙ্গীত! তাও শুরু থেকে নয়। মাঝখান থেকে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত।
এই ঘটনায় বিস্মিত হন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সহ উপস্থিত দর্শকরা। তবে সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেওয়া হয়। সংগঠকরা দ্রুত নিজেদের ভুল বুঝতে পেরে ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে দেন। তারপরেই নিয়মমত অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। টুর্নামেন্টের আগে একাধিক ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সবকিছু মিটিয়ে শুরু হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোনও ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠাতে চায়নি বিসিসিআই।
যে কারণে টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। আইসিসির আয়োজিত প্রতিটি বড় ইভেন্টে ম্যাচের আগে অংশগ্রহণকারী দুই দলের জাতীয় সঙ্গীত বাজানোর রীতি রয়েছে। টসের পর জাতীয় সঙ্গীত বাজানোর সময় খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। এই জাতীয় সঙ্গীত বাজাতে গিয়ে এবার নয়া বিতর্ক তৈরি হল পাকিস্তানে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সংগঠকদের এই অদ্ভুত ভুল নিয়ে এখন তোলপাড় নেটপাড়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি