রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। টুর্নামেন্ট শুরুর পরও যা থামার নয়। এবার আরও একটি নতুন বিতর্ক সামনে এল। ভারত-বাংলাদেশ ম্যাচের লাইভ সম্প্রচারের সময় লোগোয় পাকিস্তানের নাম ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে সম্প্রচারের সময় যে লোগো দেখা গিয়েছিল, তাতে পাকিস্তানের নাম ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে আয়োজক দেশের নাম ছিল না। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। দ্রুত সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আইসিসি তড়িঘড়ি নড়েচড়ে বসে।
সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার এক মুখপাত্র জানান, এটা টেকনিক্যাল সমস্যা। তিনি আরও জানান, ভারতের সব ম্যাচ সম্প্রচারের সময় লোগোতে পাকিস্তানের নাম থাকবে। আইসিসির মুখপাত্র বলেন, 'গ্রাফিক্স সংক্রান্ত টেকনিক্যাল সমস্যার জন্য লোগোয় পাকিস্তানের নাম ছিল না। পরের ম্যাচ থেকে ভুল শুধরে ফেলা হবে। ম্যাচ চলাকালীন লোগো বদলানো সম্ভব ছিল না।' একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনার লিখিত ব্যাখ্যা চেয়েছে আইসিসির থেকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে মৌখিকভাবে কারণ জানানো সত্ত্বেও তাতে সন্তুষ্ট নয় পিসিবি। প্রসঙ্গত, এর আগে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। দুই বোর্ড সংঘাতে জড়িয়ে পড়ে। তারপর ভারতের জার্সিতে পাকিস্তানের লোগো না রাখা নিয়ে দ্বিতীয় বিতর্কের সূত্রপাত। বিসিসিআই জানিয়েছিল, ভারত নিজেদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলায় জার্সিতে পাকিস্তানের নাম রাখা হয়নি। এই যুক্তি মেনে নেয়নি আইসিসি। ২০২১ টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে জানানো হয়, সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। ২০২১ টি-২০ বিশ্বকাপ কোভিডের জন্য দুবাইয়ে হলেও আয়োজক দেশ হিসেবে বাবরদের জার্সিতে নাম ছিল ভারতের। এবার হাই-ভোল্টেজ ম্যাচের আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোগো বিতর্ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি