বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | আফ্রিকান সুর থেকে বাংলার কীর্তন, কাওয়ালি থেকে তাল বাদ্যের জাদু নিয়ে শহরে ফিরছে সহজ পরব

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আজ ২২ এবং আগামিকাল ২৩ ফেব্রুয়ারি ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে 'সহজ পরব'র সপ্তম সংস্করণ। কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই  'সহজ পরব'। দোঁহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব আফ্রিকান সুরের রেশ থেকে বাংলার কীর্তন, মধ্যপ্রদেশের কাওয়ালি থেকে বাউল-ফকির অনসস্বল, আওয়ধি-ভোজপুরি গান থেকে তাল বাদ্যের ম্যাজিকে জাকির হোসেনকে স্মরণ, সব মিলিয়ে তৈরি করবে এক অসাধারণ ঐকতান।

দু'দিনের এই পরবের প্রথম দিন বিকেল ৪টে থেকে অনুষ্ঠান শুরু হবে৷ যেখানে বাংলার বর্ষীয়ান শিল্পী কানাই দাস বাউল সম্বর্ধিত হবেন সহজ পরব সম্মানে। এরপর থাকবে উস্তাদ জাকির হোসেন স্মরণে 'ইঁয়াদো কা সফর', অংশগ্রহণ করবেন জাকির হোসেনের ভাই ও তাঁর দীর্ঘ দিনের সহশিল্পীরা উস্তাদ ফজল কুরেশি, উস্তাদ তৌফিক কুরেশি, পণ্ডিত যোগেশ শামসি, সাবির খান, সূত্রধর পন্ডিত, তন্ময় বোস।

আওয়াধি- ভোজপুরি লোকসঙ্গীত পরিবেশন করবেন বিদূষী মালিনী আওয়াস্তি। দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি, বিকেল ৫টা থেকে থাকছে বাউল-ফকির অনসম্বল। অংশগ্রহণ করবেন অর্জুন খ্যাপা, স্বপন অধিকারী, নূর আলম, আমানত ফকির। পরবর্তী অনুষ্ঠান থাকবে সিদি ধামাল ডান্স গ্রুপের পরিবেশনায় গুজরাতের সিদি গোমা। আফ্রিকান সুরের রেশ পাওয়া যাবে তাঁদের সঙ্গীতে। এরপর থাকবে মধ্যপ্রদেশের মূনাওয়ার মাসুমের কণ্ঠ কাওয়ালি। সবশেষে হরিনাম সংকীর্তন দিয়ে 'সহজ পরব'র সপ্তম সংস্করণ শেষ হবে৷ 

২০১৪ সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহারের  নানা আলোচনা এবং পরিকল্পনায় জন্ম নিয়েছিল 'সহজ পরব'। সেই অর্থে এবছর সহজ পরব এগারো বছরে পড়ল। নানা বাঁধা পেরিয়ে এই উৎসব শীতের শেষে এক ঝলক বসন্তের বাতাস নিয়ে হাজির হচ্ছে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে। 


এই উদ্যোগের লক্ষ্য উপমহাদেশের লোকশিল্পের ধারাগুলির উদযাপনের মধ্যে দিয়ে তার প্রচার ও প্রসার ঘটানো। এই প্রজন্মের শ্রোতা-দর্শকদের মধ্যে নানান লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং এমন একটি মঞ্চ নির্মাণ করা যেখানে দেশের নানা প্রান্তের লোক শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় লোকশিল্পীদেরও এক ছাদের নীচে আনা সম্ভব। 

এই আয়োজন নিয়ে লোপামুদ্রা মিত্র জানালেন, "আমরা এই উৎসবে শিকড়ের সুরের সন্ধান, চর্চা ও উদযাপন করে থাকি। প্রথমদিনে সহজ যাত্রা থাকছে। ভারতীয় সঙ্গীতের শিকড়ের সুর সুদূরপ্রসারী। পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে আমরা এই উৎসব এতো বড়ভাবে আয়োজন করে থাকি। " 

দোহারের পক্ষে রাজীব দাস বলেন, "প্রতি বছরের মতো এবারও সহজ পরব নিয়ে শ্রোতা-দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। আশা করছি এবারেও আমরা সুষ্ঠু ও সফলভাবে 'সহজ পরব'-এর উদযাপন সম্পন্ন করতে পারবো। এই কর্মকাণ্ডে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া