রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'ও একার হাতেই ম্যাচ জেতাতে পারে,' ফর্মে না থাকা তারকাই ভারত-পাকিস্তান ম্যাচে বাজি যুবরাজের

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের পারদ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। ফেভারিট বেছে নিচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা।‌ যার মধ্যে অধিকাংশই এগিয়ে রাখছে টিম ইন্ডিয়াকে। বাদ গেলেন না যুবরাজ সিংও। তবে কিছুটা অবাক করলেন প্রাক্তন তারকা। বর্তমানে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল এবং মহম্মদ সামি। তবে পাকিস্তান ম্যাচের এক্স ফ্যাক্টর হিসেবে দু'জনের মধ্যে কারোর নামই নিলেন না যুবি। সবাইকে অবাক করে এমন একজন ক্রিকেটারকে বেছে নিলেন, যিনি পুরোপুরি ছন্দে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেও, ধারাবাহিকতার অভাব রয়েছে। তিনি রোহিত শর্মা। ফর্মে না থাকলেও, যুবরাজ মনে করেন, এখনও একার হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে রোহিতের। ফর্মে না থাকা ভারত অধিনায়ককে বিপজ্জনক প্লেয়ারের তকমা দিলেন প্রাক্তন বাঁ হাতি। 

যুবি মনে করেন, ছন্দে না থাকলেও একাই খেলা ঘুরিয়ে দিতে পারেন রোহিত। এই প্রসঙ্গে যুবরাজ বলেন, 'একদিনের ক্রিকেটে এবং সাদা বলে বিরাট কোহলির পাশাপাশি ও ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ও ফর্মে নেই, তাসত্ত্বেও রান পাচ্ছে। এটা প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। ও ফর্মে থাকলে ৬০ বলে শতরান করে দেবে। ওর মান তেমনই। একবার চালু হয়ে গেলে শুধু চারে সীমাবদ্ধ থাকে না, ছয়ের বন্যা বইয়ে দেয়।' পেসারদের বিরুদ্ধে রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা করেন যুবি। বিশেষ করে শর্ট পিচ বলে। যা সামলাতে হিমশিম খায় অধিকাংশ ব্যাটার। যুবরাজ বলেন, 'কেউ ১৪৫-১৫০ গতিতে বল করলেও, সেটা অনায়াসে হুক করার ক্ষমতা আছে রোহিতের। ওর স্ট্রাইক রেট সবসময় ১২০-১৪০ থাকে। নিজের দিনে একার হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।' পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের রেকর্ড ভাল। ১৯টি একদিনের ম্যাচে ৮৭৩ রান হিটম্যানের। গড় ৫১.৩৫। তারমধ্যে রয়েছে দুটি শতরান এবং আটটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৪০। ২০১৯ বিশ্বকাপে করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩-২ এ এগিয়ে পাকিস্তান। রবিবার সেই পরিসংখ্যানে সমতা ফেরাতে নামবে টিম ইন্ডিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া