রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে প্রাক্তনীর শরণাপন্ন বাবর, রিজওয়ানরা

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমির বাইরে ভিড়। হঠাৎ ভেসে এল, 'বাবর, বাবর, কিং বাবর, আমাদের রাজা বাবর' ধ্বনি। অটোগ্রাফ এবং সেলফির আবদারে পাত্তা না দিয়ে সোজা ভেতরে ঢুকে যান পাকিস্তানের ক্রিকেটাররা। বৃহস্পতিবার দুবাইয়ে পৌঁছেছে রিজওয়ানরা। শুক্রবার ছিল প্রথম প্র্যাকটিস। দুবাইয়ে প্রচুর পাকিস্তানের সমর্থক রয়েছে। বাবরদের এক ঝলক পেতে যারা জমায়েত হয়েছিল স্টেডিয়ামের বাইরে। কিন্তু পাত্তা না পেয়ে হতাশ হন সমর্থকরা। তারমধ্যে কারোর চোখে জলও ছিল। যদিও রবিবার পাকিস্তান জিতলে সেই হতাশা বদলে যাবে উচ্ছ্বাসে। 

ভারতের বিরুদ্ধে নামার আগে দুবাইয়ের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার খুব কম সময় পাবে পাকিস্তান। ঘরের মাঠের পিচ এবং পরিবেশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দুবাইয়ের পরিস্থিতি। মহারণের আগে শুক্রবার এবং শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রস্তুতি সারবে পাকিস্তান দল। শুক্রবার ওয়ার্ম আপ ড্রিল শেষ করে নেটে নামার প্রস্তুতি নিতে ড্রেসিংরুমে প্রবেশ করার মুখে সাক্ষাৎ এক পরিচিত মুখের সঙ্গে। তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মুদাসার নজর। বাবরদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। তিনি শুধুই একজন প্রাক্তন ক্রিকেটার নয়, নজর দুবাইয়ের পরিবেশ এবং পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল। আইসিসি অ্যাকাডেমিতে কর্মরত ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির অন্তর্বর্তী কোচও ছিলেন। সুতরাং, দুবাইয়ের পিচ এবং পরিবেশ জানার জন্য তিনিই আদর্শ ব্যক্তি।

৬৮ বছরের নজর পাকিস্তানের কোচও ছিলেন। একসময় পিসিবির পদেও ছিলেন। তাঁকে ব্যক্তিগতভাবে পাকিস্তানের বেশ কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। মূলত ব্যাটারদের সঙ্গে কথা বলেন নজর। তারপর বোলারদেরও পেপ টক দেন। তাঁর উপদেশ কাজে লাগিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে পারবে কিনা পাকিস্তান, সেটা সময় বলবে। তবে আত্মবিশ্বাসী রিজওয়ানরা। দুবাইয়ে ভারতের বিরুদ্ধে সাফল্য রয়েছে পাকিস্তানের। সেই পরিসংখ্যানই ভরসা বাবরদের। এটাই তাঁদের বাড়তি মনোবল জোগাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া