রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সবাই চাইছে বিরাট কোহলি প্রত্যেক ম্যাচে শতরান করুক, কেন এমন বললেন বিশ্বকাপজয়ী তারকা?

Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ২১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: লাল বলের পর এখনও সাদা বলের ক্রিকেটেও ছন্দ ফিরে পাননি বিরাট কোহলি। কিন্তু স্টিভ ওয়াকে পাশে পেলেন ভারতের তারকা ক্রিকেটার। শুক্রবার হংকংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কোহলির সমর্থনে কথা বললেন অস্ট্রেলিয়ান গ্রেট। বিরাটের ফর্ম প্রসঙ্গে স্টিভ ওয়া বলেন, 'এমন একটা মান তৈরি করে ফেলেছে, সবাই চাইছে প্রত্যেক ম্যাচে বিরাট কোহলি শতরান করুক। যা সম্ভব নয়। ও অসাধারণ প্লেয়ার। অস্ট্রেলিয়ায় পরপর একইভাবে আউট হয়েছে। যা ওর মতো গ্রেট প্লেয়ারের থেকে অপ্রত্যাশিত। বড় প্লেয়াররা দ্রুত ভুল শুধরে নেয়। তবে ও যে আমাদের মতোই একজন মানুষ, সেটা প্রমাণিত। জীবনে অনেক কিছু বদলায়। ওর বাচ্চা আছে। অবশ্যই এখন ক্রিকেট ছাড়া অন্যান্য জিনিসও ওর জীবনে গুরুত্বপূর্ণ। অফস্ট্যাম্পের বাইরে শট মারার প্রবণতা বদলাতে হবে। আরও মনোযোগী হতে হবে। আরও ফোকাস করতে হবে। বর্তমানে এটারই অভাব রয়েছে।' 

ভারত-পাকিস্তান মহারণে কাকে এগিয়ে রাখছেন স্টিভ? কোনও রাখঢাক না করেই অজি তারকা জানিয়ে দিলেন, ভারত ফেভারিট। শুভমন গিলের প্রশংসা করেন। তবে এইধরনের ম্যাচে যে ভবিষ্যদ্বাণী করা যায় না, সেটাও জানাতে দ্বিধা করলেন না। স্টিভ ওয়া বলেন, 'বিশ্বব্যাপী ইভেন্ট। একটা ক্রিকেট ম্যাচের থেকেও বেশি। আগাম ভবিষ্যদ্বাণী চলে না। দুই দলেই প্রচুর প্রতিভা আছে। বলা মুশকিল কী রেজাল্ট হবে। একদিনের ক্রিকেট টেস্ট ম্যাচের থেকে অনির্দেশ্য। একজন ভাল খেলে ম্যাচ বের করে দিতে পারে। ভারত ফেভারিট। শুভমন গিল সদ্য শতরান পেয়েছে। কোহলি এবং বাকি বড় নাম রয়েছে। গত ১২ মাস ধরে পাকিস্তানের পারফরম্যান্সে ওঠা-নামা আছে। তবে ওরা চমক দিতে পারে। সুতরাং, পাকিস্তান ম্যাচ জিতলেও আমি অবাক হব না।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ফেভারিট কে? কোনও সময় নষ্ট না করে ভারতীয় দলকে বেছে নিলেন স্টিভ ওয়া। পাশাপাশি নিউজিল্যান্ডকেও তালিকায় রাখলেন। চোট-আঘাতে জর্জরিত হলেও, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্বকাপজয়ী তারকা। ইংল্যান্ডকে সেমিফাইনালে দেখছেন স্টিভ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া