রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে ফেভারিট ভারত। চাপ সামলানোর অভিজ্ঞতা রোহিত শর্মার দলকে এগিয়ে রাখছে। ভারত-পাকিস্তান ম্যাচের একদিন আগে এমনই দাবি করলেন ইরফান পাঠান। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে দাপুটে জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে টেবিলের তলানিতে পাকিস্তান। ভারতের তারকা অলরাউন্ডার মনে করছেন, মহম্মদ রিজওয়ানের দলে একাধিক সমস্যা রয়েছে। যার ফলে ভারতের বিরুদ্ধে জেতা মোটেই সহজ হবে না। ইরফান বলেন, 'পাকিস্তান দলে প্রচুর সমস্যা রয়েছে। সিনিয়র প্লেয়াররা আগ্রাসী আধুনিক ক্রিকেট খেলে না। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। সেটা কি ওরা বদলাতে পারবে? আমার মনে হয়, খুবই কঠিন। তবে এই ম্যাচে শক্তি এবং দুর্বলতাকে ছাপিয়ে যায় ভারত-পাকিস্তান উপলক্ষ। যারা চাপ সামলাতে পারবে, স্নায়ু ধরে রাখতে পারবে, তাঁরাই জিতবে।'
কোনও রাখঢাক না করে পাঠান জানিয়ে দিলেন, চাপ হ্যান্ডেল করার ক্ষমতা ভারতীয় দলের অনেক বেশি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সম্প্রতি আমরা যা দেখেছি, ভারতীয় দল চাপ সামলাতে পারে। বড় ম্যাচ, কঠিন পরিস্থিতি অনেক ভাল হ্যান্ডেলে করতে পারে। প্রতিভার দিক থেকেও আমরা অনেকটাই এগিয়ে। বিশেষ করে একদিনের ক্রিকেট।' দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন মহম্মদ সামি। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, এই পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি শুভমন গিল, অক্ষর প্যাটেলদেরও প্রশংসা করলেন। ইরফান বলেন, 'মহম্মদ সামির সাফল্য দেখে ভাল লাগছে। এর থেকে ওর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। চোটের পর মাঠে ফেরা ফাস্ট বোলারদের জন্য সহজ নয়। তবে ও ভাল করেছে। আমাদের দলে ভাল অলরাউন্ডার আছে। অক্ষর উইকেট পাচ্ছে। এছাড়াও অনেক বিকল্প রয়েছে। আশা করছি এই মোমেন্টাম বজায় থাকবে। শুভমন দুর্ধর্ষ ফর্মে আছে। রোহিত এবং বিরাট নিয়মিত রান পেলে, এই দল অপ্রতিরোধ্য হয়ে যাবে।' প্রথম ম্যাচে রোহিত রান পেলেও, কোহলিকে পুরোনো ছন্দে দেখা যায়নি। তবে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠার একাধিক নজির রয়েছে বিরাটের। এবারও তার পুনরাবৃত্তির অপেক্ষায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি