রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরার থেকে খুব পিছিয়ে নেই সামি, দাবি সৌরভের

Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৪০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যশপ্রীত বুমরার ছিটকে যাওয়া নিয়ে চর্চা চলছিল। ক্রিকেট পণ্ডিত থেকে বিশেষজ্ঞ, সবাই স্পষ্ট জানিয়ে দেন, তারকা পেসারের অনুপস্থিতিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা কমেছে। এই ভবিষ্যদ্বাণী বোধহয় পছন্দ হয়নি মহম্মদ সামির। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই জ্বলে ওঠেন বাংলার পেসার। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি, একদিনের ক্রিকেটে ২০০ উইকেট সম্পূর্ণ করেন। চোখে আঙুল দিয়ে স্পষ্ট বুঝিয়ে দেন, বুমরা না থাকলেও, রয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে বিশ্বের একনম্বর পেসারকে ছাপিয়ে যান সামি। তাঁর কাঁধে চেপেই ফাইনালে ওঠে ভারত। দীর্ঘ ১৪ মাস চোটের জন্য বাইশ গজের বাইরে থাকলেও, আরও একটি আইসিসি টুর্নামেন্টে দুর্ধর্ষ প্রত্যাবর্তন করেন। 

শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সৌরভ গাঙ্গুলি দাবি করলেন, বুমরার থেকে খুব বেশি পিছিয়ে নেই সামি। তিনি মনে করেন, প্রথমজনের অনুপস্থিতিতে ভারতীয় বোলিংয়ের পতাকাবাহক সামি। দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। সৌরভ বলেন, 'সামির বুমরাকে দরকার, এবং বুমরার সামিকে। ওরা একে অপরের পরিপূরক। বুমরা টুর্নামেন্টের জন্য ফিট নয়, তবে সামি ফিট। বাংলাদেশের বিরুদ্ধে সামির পাঁচ উইকেটে আমি অবাক নই।' প্রথম ম্যাচে পুরো দশ ওভার বল করেন তারকা পেসার। সমালোচকদের মুখ বন্ধ করে দেন। প্রাক্তন বোর্ড সভাপতি এবং প্রাক্তন অধিনায়ক আশা করছেন, গোটা টুর্নামেন্টে ফিটনেস ধরে রাখবেন সামি, এবং সামনে থেকে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন। ঠিক যেমন তাঁর অনুপস্থিতিতে বুমরা করেছিল। সৌরভ বলেন, 'গোটা টুর্নামেন্টে ও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবে। বর্তমানে বিশ্বের একনম্বর বোলার বুমরা। তবে সামি খুব পিছিয়ে নেই। আশা করব গোটা টুর্নামেন্টে ও ফিট থাকবে এবং নিজের কাঁধে দায়িত্ব তুলে নেবে। ঠিক যেমন বুমরা করেছিল সামি অনুপস্থিত থাকাকালীন।' একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট তুলে নেওয়ার নজির গড়েন সামি। পাকিস্তান ম্যাচের আগে তারকা পেসারের ছন্দে ফেরা টিম ইন্ডিয়ার জন্য সুখবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া