রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিনের অপেক্ষা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ। যার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মার্কি লড়াইকে কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছে। প্রহর গোনা চলছে। কিন্তু হ্যারিস রউফ দাবি করছেন, পাকিস্তানের কাছে এই ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতো। তাঁদের ওপর কোনও বাড়তি চাপ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় রবিবার মরণ-বাঁচন ম্যাচ বাবরদের সামনে। হারলেই শেষ চারে যাওয়ার আশা শেষ। টিকে থাকতে জিততেই হবে। সেদিক থেকে অনেক খোলা মনে খেলতে পারবে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিয়ে শুরু করেছে রোহিত অ্যান্ড কোম্পানি। শুভমন গিল শতরান করেছেন। সবদিক থেকেই চাপে থাকার কথা পাকিস্তানের। কিন্তু তারকা বোলারের দাবি, ভারত ম্যাচের সঙ্গে বাকি ম্যাচের কোনও পার্থক্য নেই। হ্যারিস রউফ বলেন, 'ভারতের বিরুদ্ধে ম্যাচে কোনও চাপ নেই। সব প্লেয়ারই ফুরফুরে মেজাজে আছে। আমরা আর পাঁচটা ম্যাচের মতো এই ম্যাচটাকে নেব।'
রউফ দাবি করেন, তিনি ১০০ শতাংশ ফিট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভার বল করে সেটা প্রমাণও করেন। তবে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ ইতিহাস। প্লেয়াররা শুধুমাত্র ভারত ম্যাচে ফোকাস করছে। এর আগে দুবাইয়ে ভারতীয় দলকে হারিয়েছে পাকিস্তান। এটাই গোটা দলকে মোটিভেশন দেবে। রউফ বলেন, 'এর আগে আমরা দুবাইয়ে দু'বার ভারতীয় দলকে হারিয়েছি। তাই এখানকার পরিবেশ এবং পরিস্থিতি আমরা ভালভাবে জানি। আমাদের গেমপ্ল্যান সেদিনের পরিস্থিতি এবং পিচের ওপর নির্ভর করবে।' সাইম আইয়ুবের পর ফকর জামানের ছিটকে যাওয়া বড় ক্ষতি। তবে পাক পেসার মনে করেন, বাকিরাও দলকে জেতানোর জন্য যথেষ্ট সক্ষম। রউফ বলেন, 'সাইম আইয়ুবের পর ফকর জামানের ছিটকে যাওয়া অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের জন্য বড় সেটব্যাক। তবে দলে এমন প্লেয়ারও আছে যারা আমাদের পরবর্তী পর্যায় নিয়ে যেতে পারবে।' ভারতের বিরুদ্ধে ম্যাচে নায়ক হওয়া সহজ। ভাল খেললেই গোটা বিশ্বের নজরে চলে আসে সংশ্লিষ্ট ক্রিকেটার। তবে তার জন্য স্নায়ু ধরে রাখতে হবে। এটাই পাকিস্তানিদের সবচেয়ে কঠিন পরীক্ষা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি