বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Silajit majumder Paran Bandyopadhay Anupam Roy talks about bengali language and International Mother Language Day

বিনোদন | মায়ের সঙ্গে তুলনা থেকে ‘সরু নরম গরম কোমর’, বাংলা ভাষা উদ্‌যাপনের দিনে ভালবাসা-আত্মসমালোচনা তারকাদের

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ‘বিশ্ব ভাষা দিবস’। ৭৩ বছর আগে যার সূচনা হয়েছিল ঢাকায়। মাতৃভাষার স্বীকৃতির দাবিতে গর্জে উঠেছিল ও-পার বাংলার রাজপথ-গলিপথ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শিলাজিৎ, পরান বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়ের কাছে আজকাল ডট ইন-এর প্রশ্ন ছিল, বর্তমান প্রজন্মের একটা অংশ মনে করেন তাঁদের কর্মক্ষেত্রের সঙ্গে বাংলা ভাষার যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। আপনাদের কর্মক্ষেত্রে বাংলা ভাষা কীভাবে সাহায্য করেছে?  তাঁদের জবাবে, মাতৃভাষার উদ্‌যাপনে ভালবাসা আর গর্বের সঙ্গে থাকল কিছু বিষাদ আর আত্মসমালোচনা।  শুনলেন রাহুল মজুমদার। 


পরান বন্দ্যোপাধ্যায় তাঁর অতি পরিচিত ছন্দে বলে উঠলেন, “মা যেমন সাহায্য করে সন্তানদের, বাংলা ভাষাও বাঙালিদের তেমন করে। আমাকেও করেছে। দেখতে লাগে সেবা করছে, কিন্তু মা তো সন্তানের সেবা করে না। তাঁকে বাঁচিয়ে রাখে, বাংলা ভাষায় তাই-ই করেছে আমার জন্য। যাঁর মাতৃভাষা যা তাঁকে সে রক্ষা করবে, পাঁচজনের সামনে হাজির করবে, তাঁকে আলোকিত করবে। তাই মায়ের আশেপাশেই থাকবেই বাংলা ভাষা। আর নতুন প্রজন্মকে বাতেলা বা উপদেশ দিতে আমি রাজি নই। প্রস্তুতও নই।”


শিলাজিৎ বললেন, “ভাষা তো মায়ের মতো। তাই মায়ের ভাষা যেভাবে একজন মানুষকে সাহায্য করে, আমাকেও করেছে। আমার ভাবনাচিন্তা, কষ্ট, ভালবাসা প্রকাশ করতে সাহায্য করেছে এই ভাষা।এখানে আমি একটা কথা বলতে চাই। অনেককেই বলতে শুনি, খাঁটি বাংলায় কথা বলুন...ইত্যাদি ইত্যাদি। আরে, কী মুশকিল, ভাষা তো নদীর মতো বহমান। অন্যান্য ভাষার বহু শব্দ তো একটা ভাষায় এসে মিশে যায়। তাই ভাষার উপর পুলিশগিরি করা বন্ধ হোক। যেমন, এটা তো ঠিক বিপদে পড়লে মাতৃভাষা বেরিয়ে আসে। কেউ ব্যাথা লাগে বলে ওঠে ‘ওফ’, অন্য কোনও বাঙালি হয়ত ‘আউচ’ বলতে অভ্যস্ত। তাতে আপত্তি কোথায়? এই প্রসঙ্গে মনে পরে যাচ্ছে সমরেশ মজুমদার একটা কলাম। তিনি লিখেছিলেন, তাঁকে একবার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জিজ্ঞেস করেছিলেন এমন কিছু বাংলা শব্দ দিয়ে একটি গোটা বাক্য বলতে, যার প্রতিটি অন্য ভাষা থেকে এসে বাংলা ভাষার প্রতিদিনের ব্যবহার্য শব্দে পরিণত হয়েছে। জবাবে সমরেশ মজুমদার বলেছিলেন, 'সরু নরম গরম কোমর পছন্দ'! মজার কথা এই বাক্যের মধ্যে একটি শব্দ-ও কিন্তু বাংলা নয়। অথচ এই সবকটি শব্দ-ই এখন বাংলা ভাষার অন্তর্গত।”

 

অনুপম রায় নিজস্ব ছন্দে বলেলেন, “আমি অন্তত বাংলা ভাষার কাছে উপকৃত, কৃতজ্ঞ। শিক্ষা, ভাললাগা, অনুভূতি এগুলো তো বাংলা ভাষার হাত ধরেই আমার মধ্যে প্রবেশ করেছে। যার ফলে, বাংলা ভাষার কাছে আমি আজীবন সাহায্য-ই পেয়ে গিয়েছি। আমি যখন আনন্দ পেতে চেয়েছি, তখন যে কবিতা-গল্প পড়েছি তা বাংলায়। সেই আনন্দটা তো আদতে তাহলে এই ভাষাটাই দিল আমাকে। তাই না? যখন দুঃখ পেয়েছি, সেই দুঃখের অনুভূতি আমি প্রকাশ করেছি বাংলাতেই। পরবর্তী সময়ে যখন গল্প, গান, কবিতা লিখে মানুষের সঙ্গে যখন যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি, বাংলার হাত ধরেই কিন্তু এগিয়েছি। এই যে সেতুটা, সেটাও তো বাংলা ভাষা তৈরি করে দিয়েছে।”

 

“আরও একটা কথা। নতুন প্রজন্ম বাংলা পড়বে কি না তাদের ব্যাপার। জোর করে কাউকে বাংলা শেখাতে বা পড়াতে আমি ইচ্ছুক নই। আমি জ্ঞান দেওয়া ও নেওয়া কোনওটাই পছন্দ করি না। আমার কথা হল, বাংলা ভাষাকে যদি এমন জায়গায় নিয়ে যেতে পারি যেটা তাদের আকৃষ্ট করছে তাহলে ঠিক যাচ্ছে। আর প্রযুক্তির সঙ্গে যে বাঙালি ভীষণভাবে যুক্ত, তাঁর মধ্যে একটা প্রবণতা থাকবেই বাংলা ভাষা থেকে দূরে চলে যাওয়ার। একটু বুঝিয়ে বলি, বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু ইংরেজি ভাষাতেই এগিয়েছে। অন্য কোনও ভাষায় তেমন এগোয়নি। বাংলা ভাষায় তো নয়-ই। আজকে যদি কেউ মঙ্গলে উপগ্রহ পাঠাতে চায় সেখানেও তাঁকেও ইংরেজি ভাষায় শিক্ষাটা নিতে হবে। তাই না?”

 

অভিনয় ছাড়াও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যপ্রেম ও লেখালিখির কথা সর্বজনবিদিত। তিনি শুটিংয়ে ছিলেন। আরও ভাল করে বললে, শটের মাঝখানে ছিলেন।  স্রেফ বাংলা ভাষা নিয়ে বলতে হবে শুনে শুটিংয়ের কল খানিক পিছিয়ে কয়েক পশলা কথা বললেন। “আমার আজ যা কিছু সবই তো এই বাংলা ভাষার জন্য। আমার এই ভাষার প্রতি ভালবাসা থেকেই অভিনয় নিয়ে আমার প্রবল আত্মবিশ্বাস। যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন তাঁরা জানান, যত বড়ই দৃশ্যের চিত্রনাট্য দেওয়া হোক না কেন, তা আমার মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না। কারণ ভাষাটার প্রতি আমার দখল আছে। এবং আমি লিখতে ভালবাসি। লেখার প্রতি ভালবাসা তার-ও তো মূলে এই বাংলা ভাষা।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া