বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখ, এলোমেলো চুল, বসে যাওয়া চোখ-মুখ থেকেও উপচে পড়ছে অদম্য জেদ আর সাহস। একরাশ আগুনের ফুলকির মধ্যে থেকে বেরিয়ে আসছেন মিমি। 'দুষ্টু কোকিল' থেকে সোজা 'ডাইনি'র রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী।
প্রকাশ্যে এল 'হইচই'-এর সিরিজ 'ডাইনি'র টিজার। দুই বোনের গল্প ফুটিয়ে তুলবেন পরিচালক নির্ঝর মিত্র। 'লতা-পাতা'র অজানা কাহিনি ফুটিয়ে তুলবেন সিরিজের গল্পে। ছোটবেলার স্মৃতি হাতড়ে বেড়ায় 'পাতা'। এই চরিত্রে দেখা যাবে মিমিকে।বোনকে বিপদের হাত থেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে সে। 'লতা'কে রক্ষা করতে লড়ে সমাজের বিরুদ্ধে। এমনকী বোনের গায়ে একটুও বিপদের আঁচ লাগলে 'তাণ্ডব' হবে বলেও হুংকার দেয় সে।
কিন্তু কোন বিপদ থেকে বোনকে বাঁচাতে লড়ছেন মিমি? তা টিজারে স্পষ্ট নয়। কিন্তু জানা যাচ্ছে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ। কিছু পুরনো ধ্যানধারণা আর তার বিরুদ্ধে লড়াই, সত্যিকে বের করে আনার এক যুদ্ধেই তুলে ধরা হবে গল্পে। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প। গল্পে মিমির চরিত্রের যে বেশ জোরালো দিক রয়েছে তা বোঝাই যাচ্ছে। আগামী ১৪ মার্চ মুক্তি পাচ্ছে 'ডাইনি'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি