রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এক রহস্যময় মহিলার সঙ্গে একফ্রেমে ধরা পড়লেন শিখর ধাওয়ান। বর্তমানে টুর্নামেন্টের অফিসিয়াল অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেটের গব্বর। বৃহস্পতিবার দুবাইয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন, এক সুন্দরী মহিলার সঙ্গে ক্যামেরাবন্দি হন ভারতের প্রাক্তন ওপেনার। দু'জন পাশাপশি বসে ছিলেন। রহস্যময় মহিলার সঙ্গে ভারতের খেলা উপভোগ করেন বাঁ হাতি বিধ্বংসী ব্যাটার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফ্যানরা ভাবতে শুরু করে, দু'জনের মধ্যে সম্পর্ক রয়েছে। তাঁদের একাধিক ফটো এবং ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। একাধিক রিপোর্টে দাবি করে হয়, মহিলার নাম সোফি সাইন। তিনি আয়ারল্যান্ডের। ধাওয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কিছু জানা যায়নি। তবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন প্রাক্তন তারকা।
ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয়া নিবাসীর সঙ্গে বিয়ে হয়েছিল ধাওয়ানের। তাঁদের একটি পুত্র রয়েছে। যার নাম জোরাভির। কিন্তু বছর খানেক আগে বিয়ে ভেঙে যায় ধাওয়ানের। তারপর শোনা গিয়েছিল, কোনও একজন বলিউডের অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় তারকা। কিন্তু এই খবরে সিলমোহর পড়েনি। এবার প্রকাশ্যে ধাওয়ানের সঙ্গে এই বিদেশিনীকে দেখার পর থেকেই চর্চা শুরু হয়েছে। যদিও দু'জনের কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন গব্বর। তিনি মনে করেন, যশপ্রীত বুমরা না থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। তাঁর কালো ঘোড়া হর্ষিত রানা। জানিয়ে দেন, বুমরার অনুপস্থিতিতে জ্বলে উঠতে পারেন কেকেআরের পেসার। শুভমন গিলেরও বিশেষ প্রশংসা করেন ধাওয়ান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি