রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হয়েছে ভারতের। রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তবে চেনা ছন্দে ছিলেন না বিরাট কোহলি। রোহিত এবং কোহলির ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ৩৬ বলে ৪১ রান করেন ভারত অধিনায়ক। অন্যদিকে ৩৮ বলে ২২ রান করেন বিরাট। ভারত ম্যাচটা জিতলেও, গৌতম গম্ভীরকে কড়া বার্তা দিলেন অনিল কুম্বলে। ভারতের প্রাক্তন কোচের দাবি, গম্ভীরকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তিনি মনে করেন, তারকা প্লেয়ারদের থেকে সরে এবার নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সময় হয়ে গিয়েছে।
অনিল কুম্বলে বলেন, 'এটা একজন কোচের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছে। কিংবদন্তি প্লেয়ারদের থেকে সরে নতুন প্রজন্মতে মনোনিবেশ করতে হবে। তবে এইসব কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের। এই টুর্নামেন্ট সিনিয়রদের ভাগ্য গড়ে দেবে। ভারতীয় দলকে কোথায় কী পরিবর্তন করতে হবে, সেটাও বলে দেবে। হার, জিত যাই হোক না কেন, এই কঠিন সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে। সাদা বলের ক্রিকেটে এবার ভবিষ্যতের কথা ভাবতে হবে। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের কথা।'
বিশ্বকাপ অনেক দেরি আছে। ৫০ ওভারে আপাতত এটাই ভারতের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ভারতের প্রাক্তন কোচ মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই তারকা ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ করে ফেলতে হবে। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, 'যেকোনও বিশ্বকাপে এমন একটা দল করার চেষ্টা করা হয় যারা একসঙ্গে ২০-২৫ টা ম্যাচ খেলেছে। তবেই পরিস্থিতি বোঝা যায়। কার ওপর ভরসা রাখা যায় জানা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে বিশ্বকাপের ভাবনা শুরু করে দেওয়া উচিত। সিনিয়রদের কি প্রয়োজন? নাকি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুনিয়রদের ওপর ভরসা রাখা উচিত? এই প্রশ্নের জবাব গম্ভীরকে জানতে হবে। ওর হাতে অনেক তরুণ প্লেয়ার আছে। তাই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। বিশ্বকাপের এখনও দু'বছর বাকি। নতুন প্লেয়ারের সেটকে একসঙ্গে খেলতে হবে। ওদেরও ব্যাটিং অর্ডার, ম্যাচ সিচুয়েশন এবং ট্যাকটিক্স বুঝতে হবে।' বিরাট-রোহিত যুগকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রাক্তন অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি