বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কেউ বলছেন সেই পুরনো গানের চেনা গন্ধের সঙ্গে সুন্দর পরীক্ষা নিরীক্ষা, কারও কাছে ছোটবেলা ফিরে পাওয়া। 'সেকি ফিরবে না' থেকে 'আমি ফিরছি বাড়ি' - মাঝে ৩২ বছর পার। ক্যাকটাসের নয়া অ্যালবাম 'শেষ পাওয়া খবরে' মুক্তির খবরে সমাজমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট অনুরাগীদের বার্তায় ভরে উঠেছে। এই অ্যালবামে রয়েছে তিনটে নতুন গান – ‘আমি ফিরছি বাড়ি’, ‘আরও একটু রঙ’, ‘তোকে ছাড়া পারবো না’। গানের কথা সিধুর, সুর ক্যাকটাসের। গানের মূল দুই কণ্ঠশিল্পী সিধু ও পটা।
সিধু ও পটার কথায়, “২০১৯-এর পর মাঝে মাঝে বেশ কিছু সিঙ্গেলস প্রকাশ পেলেও ক্যাকটাসের তিনটে নতুন গানের অ্যালবাম বেশ কিছু বছর পর প্রকাশ পেল। অল্টারনেটিভ সাইকেডেলিক রক - যেটা ক্যাকটাস এর পরিচিত সঙ্গীতের ধারা। নতুন গানগুলো তেমনই কথা ও সুর দিয়ে সাজানো হয়েছে। গানের কথায় কখনও উঠে এসেছে নাগরিক জীবনের বিচ্ছিন্নতা, কখনও বা প্রায় হারিয়ে যাওয়া সম্পর্কের শেষ মাধুর্য-কে খুঁজে পাওয়া কিংবা আত্মসমর্পণ।”
বৃহস্পতিবার অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অমিত দত্ত, রূপম ইসলাম, চন্দ্রবিন্দুর উপল ও অনিন্দ্য, অনুপম রায়, গাবু-র মতো সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পীরা।
প্রসঙ্গত, এর আগের অ্যালবাম ‘তবুও ঠিক আছে’ মুক্তি পেয়েছিল ২০১৯-এ। পরের কিছু সিঙ্গেলস যথাক্রমে ‘ছিঃ ছিঃ ছিঃ’ (২০২১), ‘ভালো থেকো’ (রিক্রিয়েটেড) ২০২২, ‘খোদা জানে না’ (২০২৩), ‘লাশকাটা ঘরে’(রিক্রিয়েটেড) ২০২৪। ‘তবুও ঠিক আছে’র প্রায় বছর ছয়েক পর এবার ফের নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের উপহার দিল টিম ক্যাকটাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি