রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কোথায় হবে সুপার কাপ? গোয়া, ওড়িশার পাশাপাশি নাম ভেসে উঠল কলকাতার

Sampurna Chakraborty | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপ নিয়ে টালবাহানা চলছেই। শেষপর্যন্ত কোথায় হবে এই টুর্নামেন্ট জানে না ফেডারেশনও। ভেন্যুয়ের অভাবে এবছর সুপার কাপ না করার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছিল এআইএফএফ। কিন্তু ক্লাবগুলো অসন্তোষ প্রকাশ করায় সেই ভাবনা থেকে সরে এসেছে। সুপার কাপ আয়োজন করার জন্য তিনটে রাজ্য আগ্রহ দেখিয়েছে। তারমধ্যে রয়েছে কলকাতা, গোয়া এবং ওড়িশা। গোয়ার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু ফেডারেশনের আর্থিক সাহায্য ছাড়া তাঁরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না বলে জানিয়েছে গোয়া ফুটবল সংস্থা। তাঁরা ফেডারেশনের থেকে প্রায় দু'কোটি সাবসিডি চেয়েছে। এরপর ভেন্যু হিসেবে ওঠে উত্তরাখণ্ডের নাম। সদ্য জাতীয় গেমস হওয়ায় পরিকাঠামো তৈরি আছে। ৬৫০ কোটি ব্যায় করে পরিকাঠামো বানানো হয়েছে। কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্পোর্টস স্টেডিয়ামে ব্রডকাস্টিংয়ে কিছু সমস্যা রয়েছে। স্টেডিয়ামের একটা সাইড খোলা। সেই কারণে উত্তরাখণ্ডও বাতিলের তালিকায়। 

এই অবস্থায় হঠাতই ভেসে আসছে কলকাতার নাম। সুপার কাপ আয়োজন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আইএফএ। তাও আবার ফেডারেশনের কোনও আর্থিক সহায়তা ছাড়াই। গোয়ার মতো কোনও সাবসিডি চায়নি বাংলা। তাই হঠাতই সুপার কাপ আয়োজনে প্রবলভাবে ভেসে আসছে কলকাতার নাম। বিকল্প হিসেবে রয়েছে ওড়িশাও। গতবছর ভুবনেশ্বরে সুপার কাপ আয়োজিত হয়েছিল। ফেডারেশনের সচিব অনিল কুমার বলেন, 'সুপার কাপ আয়োজন করার ক্ষেত্রে আমাদের হাতে বিকল্প হিসেবে রয়েছে বাংলা, ওড়িশা এবং গোয়ার নাম। আমরা নির্দিষ্ট কমিটিতে কাগজপত্র পাঠিয়েছি। সেটা ফেরত পাওয়ার অপেক্ষায়। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' শোনা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে। পরিস্থিতি অনুযায়ী, শেষপর্যন্ত কলকাতায় সুপার কাপ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এপ্রিল মাসে কলকাতায় হবে আইপিএল। ইডেনে একাধিক ম্যাচ রয়েছে। তবে এই কারণে অবশ্য সমস্যা হওয়ার কথা নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া