বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ইমতিয়াজ আলির পরিচালনায় আবারও রোম্যান্সের ছোঁয়া। খবর, তাঁর নতুন ছবির গল্পের প্রেক্ষাপট নাকি মুম্বই। সেই ছবিতে অন্যতম দুই গুরুত্বপূর্ণ ভূমিকায় নাকি দেখা যাবে অবিনাশ তিওয়ারি এবং অদিতি রাও হায়দারিকে। ছবিতে দেখা যাবে অর্জুন রামপাল এবং এহসাস চন্নাকেও। সূত্রের খবর, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এই ছবির শুটিং। উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি 'লয়লা মজনু'তে 'মজনু'র ভূমিকায় দেখা গিয়েছিল অবিনাশ তিওয়ারিকে। সে ছবির নিবেদক ছিলেন ইমতিয়াজ। শোনা যাচ্ছে, ছবিতে বিবাহ বহিৰ্ভূত প্রেমের সম্পর্কের বিভিন্ন দিক নাকি উঠে আসবে। ওটিটিতে অবিনাশের শেষ প্রজেক্ট ছিল 'মেহতা বয়েজ', অন্যদিকে সঞ্জয় লীলা বনশালির 'হীরামন্ডি'তে নজর কেড়েছিলেন অদিতি রাও হায়দরি।
অন্য আরও একটি ছবি রয়েছে ইমতিয়াজের পাইপলাইনে। সেই ছবিতে তাঁর পরিচালনায় ভরপুর রোম্যান্সের মেজাজে নজর কাড়বেন বলিপাড়ার অতি পরিচিত মুখের সঙ্গে নয়া মুখ। বলিপাড়ার অন্দরের খবর, এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না। অনন্যা পাণ্ডের সঙ্গে কথা প্রায় পাকা হয়েও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়। এবার জানা গেল, ইমতিয়াজের ছবিতে পা রাখছেন নয়া প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শর্বরী ওয়াঘ। এইমুহূর্তে জোরকদমে চলেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তাই এই মুহূর্তে ছবি সংক্রান্ত বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি