রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | ভিটামিন-ফাইবারের খনি, নিয়মিত খেলে কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি! এই সবজিতেই লুকিয়ে ত্বক-চুলের জেল্লার রহস্য

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে নজর দেওয়া জরুরি। আপনি কী খাচ্ছেন তার উপর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই নির্ভর করে। রোজের পাতে এমন কিছু সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয় যা পুষ্টিতে ভরপুর। যার মধ্যে অন্যতম মিষ্টি আলু। বাঙালি বাড়িতে রাঙা আলু দেওয়া হয় গুটিকয়েক রান্নায়। সারা বছর পাওয়া গেলেও মূলত শীতকালেই এই আলুর ব্যবহার সবচেয়ে বেশি হয়। বিশেষজ্ঞদের মতে, রাঙা আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এই সবজির ফাইবার, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম শরীরকে শক্তি জোগায়। জানুন মিষ্টি আলু খেলে আর কী কী উপকার পাবেন- 

রাঙা আলুতে রয়েছে দৈনিক প্রয়োজনের দ্বিগুণ পরিমাণ ভিটামিন এ এবং ৩০ শতাংশ ভিটামিন সি। এই দুই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে। স্নায়ুর স্বাস্থ্য, মস্তিষ্কের বিকাশ এবং ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি ভিটামিন বি৬ও রয়েছে রাঙা আলুতে। 

রাঙা আলুতে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন রয়েছে, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। ত্বক-চুলের স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই, দৃষ্টিশক্তি, দাঁতের স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতা ভাল রাখার জন্যও অত্যন্ত উপকারী এই ভিটামিন।

মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি জোগায়। এছাড়াও এতে রয়েছে ফাইবার, যা হজমশক্তির উন্নতি ঘটায় এবং শরীরকে শক্তি জোগায়। আলুর থেকে অনেক বেশি পরিমাণে ফাইবার রয়েছে মিষ্টি আলুতে যা হজমে সহায়ক এবং ওজন কমানোর ক্ষেত্রেও উপযোগী।

মিষ্টি আলু ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এতে  উপস্থিত কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয়, যার কারণে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। তবে ডায়াবেটিক রোগীদের মিষ্টি আলু সীমিত পরিমাণে খাওয়া উচিত। 

মিষ্টি আলুতে কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং বেশি খাওয়ার ইচ্ছা কমায়। এছাড়া মিষ্টি আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগের ঝুঁকিও কমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া