বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সাবুদিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যাই'-সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিনে মনের গোপন কথা ফাঁস করে আর কী বললেন পরান বন্দ্যোপাধ্যায়?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ৮৮ বছরে পা রেখেও বাঙালির মনের মণিকোঠায় 'ধন্যি মেয়ে'-র ইমেজটাই গেঁথে রয়েছে। তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি এই স্বনামধন্য অভিনেত্রীর জন্মদিন। পদ্মশ্রী, বঙ্গবিভূষণের মতো পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। দীর্ঘ ৬০ বছরের বেশি সময় অভিনয়ের জন্য নিজেকে সমর্পন করেছেন। 

 


বহু ছবি, ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় ও পরান বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের প্রিয় 'সাবুদি'কে নিয়ে আজকাল ডট ইন-এ অজানা কথা বললেন বর্ষীয়ান অভিনেতা। সাবিত্রীকে এক ঝলক দেখে এক কথায় প্রেমে পড়েছিলেন তিনি। পরান বন্দ্যোপাধ্যায়ের কথায়, "'ভাঙা গড়া' ছবিতে সাবুদিকে প্রথম দেখেছিলাম। বড়পর্দায় ওঁকে দেখে সেদিনই প্রেমে পড়ে যাই। এখনকার সময় হলে হয়তো 'প্রপোজ' করে ফেলতাম। একসঙ্গে পথ চলতে চাইতাম। কিন্তু সাহস হয়নি মুখ ফুটে বলার।"

 

 

তিনি আরও বলেন, "আমরা দু'জন 'সোনার হরিণ' নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। পর্দায় আমাদের দেখে সাবুদির বড়দি বলেছিলেন 'দু'জনকে বড্ড ভাল মানিয়েছে।' এই কথা শুটিং ফ্লোরে এসে আমায় জানান সাবুদি। জবাবে সেদিন মজার ছলে বলেছিলাম, 'এই জন্মে তো হল না। এখন থেকেই ইঁট পেতে রাখলাম। পরের জন্মে কিন্তু অন্য কারওর কাছে যেও না।' আসলে আমাদের মধ্যে সম্পর্কটা বড্ড মধুর। তাই অনায়াসে একে অপরকে অনেক কথা বলতে পারি।"

 

 

পরান বন্দ্যোপাধ্যায়ের কথায়, "হলফ করে বলতে পারি, ওঁর মতো অভিনেত্রী দু'টো নেই। সুযোগ পেলে নামজাদা অনেক অভিনেত্রীর থেকে এগিয়ে যেতে পারতেন সাবুদি। আজ ওঁর জন্মদিনে দীর্ঘায়ু কামনা করি। সারাজীবন অভিনয়ের জন্য নিজেকে সমর্পণ করেছেন। ওঁর ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানাই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া