বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Article 15 movie famed director Anubhav Sinha speaks on Begum Akhtar and shared the formative influences that shaped his life and cinematic vision

বিনোদন | কোন বিখ্যাত গজল সম্রাজ্ঞীর প্রেমে পড়েছিলেন অনুভব সিনহা? নিজেই ফাঁস করলেন ‘আর্টিকল ১৫’ খ্যাত পরিচালক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কণ্ঠই তাঁর পরিচয়। তিনি ‘মল্লিকা-এ-গজল’। সঙ্গীতের জগতে সকলে গজলের সম্রাজ্ঞী বলেই জানেন। গোটা বিশ্ব তাঁকে চেনে বেগম আখতার নামে। আর এই বেগম আখতারের গভীর প্রেমে পড়েছিলেন জনপ্রিয় পরিচালক অনুভব সিনহা। সম্প্রতি, এক সাক্ষাতকারে অনুভব জানালেন কোন কোন ব্যাপারের প্রভাবে জীবনকে দেখা ও ছবিকে বোঝার ভাষা পাল্টে গিয়েছিল তাঁর। সেই সূত্রেই তিনি জানান, বেগম আখতারের কথা।  

 

‘আর্টিকল ১৫’-এর পরিচালক জানান, তাঁর ছোটবেলা, কৈশোর কেটেছে বেনারসে। সেখানে বড় হওয়ার ফলে সুর ও সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল তাঁর জীবনে। সেই গান, সুর এতটাই বিদগ্ধ ছিল যে যা ধীরে ধীরে পাল্টে দিয়েছিল তাঁর জীবনবোধ, আজ যেভাবে তিনি ছবিতে নানান গল্প বোনেন, পেশ করেন সেসবের মূলেও কিন্তু রয়েছে সেইসব সুরের প্রভাব। পরিচালকের কথায়, “আমরা মধ্যবিত্ত ছিলাম। বাবা সরকারি কর্মচারী ছিলেন। খুব টাকাকড়ি ছিল না কিন্তু বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। হরিবংশ রাই বচ্চন, মেহেদী হাসান, বেগম আখতার,  মহম্মদ রফি, কিশোর কুমার চলত সারাক্ষণ। পরবর্তীকালে সেই তালিকায় যোগ হয় জগজিৎ সিং গুলাম আলি।” 

 

 

কিন্তু এঁদের মধ্যে বেগম আখতারের প্রভাব তাঁর উপর সবথেকে বেশি বলে জানিয়েছেন অনুভব। ‘মল্লিকা-এ-গজল’-এর স্বর, গান ভীষণভাবে প্রভাবিত করেছে তাঁকে। অনুভবের কথায়, “বেগম আখতারের গলার সঙ্গে একটা আত্মিক যোগাযোগ টের পেতাম। মাত্র ১৩ বছর বয়সে বেগম আখতারের গলা শুনেই তীব্র প্রেমে পড়েছিলাম ওঁর। এমনকী, ওঁর কবরে গিয়ে হাউহাউ করে কেঁদেওছি।”

 

একাধিক বিতর্কে জড়িয়েছে কিন্তু একইসঙ্গে দর্শককে গভীরভাবে ভাবায় অনুভবের ছবি। সমাজের বিভিন্ন দগদগে বিষয়কে চোখে আঙ্গুল দিয়ে দেখায় তাঁর পরিচালিত সব ছবি। সঙ্গে বসায় মোক্ষম চপেটাঘাত। দর্শকের মননে যেমন ঝাঁকুনি দিতে আজওভীষণভাবে সক্ষম বেগম আখতারের গজল একই কথা খাটে অনুভবের ছবিগুলোর সম্বন্ধেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া