রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আপনার স্বাস্থ্যের হাল কেমন? বলে দেবে পায়ের পাতা, জানুন কোন লক্ষণে লুকিয়ে কী রোগ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আপাতভাবে কোনও উপসর্গ নেই, তবুও অনেক সময়ে অজান্তে বাসা বাঁধে জটিল রোগ। অনেক রোগের লক্ষণই আমরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারি না। কিন্তু শরীরের কোনও কোনও অংশে বিভিন্ন অসুখের প্রভাব পড়ে। যার মধ্যে অন্যতম হল পায়ের পাতা। বিশেষজ্ঞদের মতে, অনেক রোগের প্রথম উপসর্গ পায়ের পাতাতেই দেখা যায়। পায়ের পাতায় শিরশিরানি কিংবা অসাড় অনুভব, পা ঠান্ডা হয়ে যাওয়া, পায়ের পেশিতে টান ধরা সহ আরও বিভিন্ন লক্ষণের পিছনে রয়েছে নানা রোগ। একটু খেয়াল করলেই সেই সব উপসর্গ দেখে রোগ চিহ্নিত করা যায়। তাহলে জেনে নিন পায়ের পাতার কোন লক্ষণে কী রোগ লুকিয়ে আছে-

১. ফুলে যাওয়া- পায়ের পাতা ফুলে গেলে তা কিডনির সমস্যা, হার্ট ও লিভারের রোগের ইঙ্গিত দেয়। আবার অন্ত:সত্ত্বা হলেও পায়ের পাতা ফুলে যেতে পারে। একইসঙ্গে পায়ের পাতায় ব্যথা আবার আর্থারাইটিস এবং ভিটামিন ডি-এর ঘাটতিও হতে পারে।  

২. জালের মতো শিরা: পায়ের পাতায় জালের মতো নীল বা সবুজ শিরাকে বলে স্পাইডার ভেন। মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে এই লক্ষণ দেখা দেয়। ইস্ট্রোজেনের ভারসম্য নষ্ট হলে মুড সুইং, ওজন বাড়তে পারে, ঋতুচক্র সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। 

৩. পা ফেটে যাওয়া: ভিটামিন বি২, বি৩ এবং ওমেগা থ্রি-এর অভাবে পা ফেটে যাওয়ার সমস্যা হতে পারে। আবার ভিটামিন বি১২-এর অভাবে স্নায়ু সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। 

৪. শিরশিরানি বা অসাড় ভাব: ভিটামিন বি১২-এর অভাবে স্নায়ুর কাজ ব্যাহত হয়। আবার পাতের পাতায় শিরশিরানি বা অসাড়ভাবও হতে পারে। সেক্ষেত্রে ডায়েটে ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার রাখা জরুরি। 

৫. পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া: থাইরয়েডের সমস্যার কারণে পায়ের পাতা ঠান্ডা হয়ে যেতে পারে। আবার রক্ত সঞ্চালনের সমস্যা, আয়োডিনের অভাব এমনকি অ্যানিমিয়ার কারণেও এই লক্ষণ দেখা দিতে পারে। 

৬. পায়ের পাতায় টান ধরা: শরীরে ম্যাগনেশিয়ামের অভাব হলে পায়ের পাতায় টান ধরতে পারে। এছাড়া ক্যালসিয়াম, পটাশিয়ামের অভাবে, শরীরে জলের পরিমাণ কমে গেলে, শরীর যথাযথ পুষ্টি না পেলেও এমনটা হতে পারে।

৭. পায়ের আঙুল উপরের দিকে বাঁকতে শুরু করলে: পায়ের পাতা মাটিতে পড়লে যদি আঙুল মাটি স্পর্শ না করে অর্থাৎ সামান্য উপরের দিকে উঠে থাকে, তাহলে তা ফুসফুস বা হার্টের রোগের লক্ষণ হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া