বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘তারে জমিন পর’। বহুল প্রশংসিত এই ছবিতে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্র ঈশান ছিল ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। তিনি-ই ছিলেন ছবির পরিচালক। ছবিতে ডিসলেক্সিয়া-আক্রান্ত ঈশান অবস্তির চরিত্রে অভিনয় করে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন দর্শিল সাফারি। তবে জানেন কি, ‘তারে জমিন পর’-এর মুখ্যচরিত্রে আমিরকে নয় অক্ষয় খান্নাকে ভেবে রেখেছিলেন পরিচালক অমল গুপ্তে। এ ছবি ছিল তাঁর ভাবনাপ্রসূত। পরিচালনা-ও তিনি শুরু করেছিলেন। তবে শেষমেশ নানান সমস্যার কারণে তিনি এই ছবি ছেড়ে বেরিয়ে আসেন। শুধু তাই নয়, অক্ষয়ের কাছে এই ছবির কথা পৌঁছে দেওয়ার বদলে নিজেই ‘তারে জমিন পর’-এর অন্যতম মুখ্যচরিত্রটি বাগিয়ে নেন ‘মি. পারফেকশনিস্ট’!
এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা জানিয়েছিলেন খোদ অক্ষয় খান্না। ‘ছাবা’ অভিনেতার কথায়, “আমিরের সঙ্গে অমল গুপ্তের পরিচয় ছিল। আমার সঙ্গে ছিল না। অমল ভীষণভাবে চেয়েছিলেন আমি যেন ‘তারে জমিন পর’-এর রামশঙ্কর নিকুম্ভের চরিত্রটিতে অভিনয় করি। যেহেতু আমির আমার সঙ্গে 'দিল চাহতা হ্যায়' ছবিতে অভিনয় করেছিল, তাই অমল ওকে অনুরোধ জানিয়েছিল আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার। এবং বলার যাতে আমি এই ছবির চিত্রনাট্যটি শুনি। এবার আমির তো আমির, ও কী করল...অমলকে জানাল যে সে আগে চিত্রনাট্য শুনবে। কারণ তা না হলে সে কীভাবে আমাকে বলতে পারবে যে চিত্রনাট্যটা ভাল না খারাপ। অতএব, উপায় না দেখে তাই শুনল অমল। ব্যস! ছবির গল্প শোনামাত্রই আমিরের এত পছন্দ হল যে ও তখনই কথা দিয়ে ফেলল এই ছবিতে আমি নয়, ও-ই অভিনয় করবে!”
“এর বেশ কিছুদিন পর মেহবুব স্টুডিওতে পাশাপাশি দু’টো সেটে আমি আর ও শুটিং করছিলাম। আমি গেলাম ওঁর কাছে। একথা সেকথার ফাঁকে আমির-ই আমাকে বলেছিল এই ঘটনার কথা – ‘দ্যাখ, তারে জমিন পর-এর গল্প তোর জন্য আমাকে শুনিয়েছিল অমল। কিন্তু শুনেটুনে আমার এত ভাল লাগে যে তোর কাছে ওই চিত্রনাট্যের কথা আর বলিনি। নিজেই নিয়ে নিয়েছি।’ শুনে আমার জবাব ছিল, ঠিক আছে। কোনও সমস্যা নেই।”
সেই সাক্ষাৎকারে অক্ষয় খান্না আরও জানিয়েছিলেন যে তাঁর এতটুকুও দুঃখ নেই এই বিষয়ে। কারণ তিনি মনে করেন রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে আমির যা অভিনয় করেছিলেন, তার ধারেকাছে তিনি পৌঁছতে পারতেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি