শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে অনেক কথাই শোনা গিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখে। তবে সেই 'থ্রেট' পড়ে রইল মাঠের বাইরেই। সামির পাঁচ উইকেট এবং শুভমান গিলের শতরানে ভর করে সহজেই বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। ম্যাচের প্রথম ইনিংসে অর্ধেক কাজ সেরে ফেলেছিলেন বোলাররা। ২২৮ রান তাড়া করতে গিয়ে গিলের শরান অনেকটাই কাজ সোজা করে দিল ভারতের। ২০২৩ সালের বিশ্বকাপে ভারতকে যে স্ট্র্যাটেজি নিতে দেখা গিয়েছিল এদিনও সেই রকমই দেখা গেল ভারতের ব্যাটারদের থেকে। শুরুতে বাংলাদেশের বোলারদের সেটল হতেই দিলেন রোহিত শর্মা, শুভমান গিল। মুস্তাফিজুর, তাসকিনকে বাধ্য করলেন পরিকল্পনা বদলাতে।
প্রথম ন'ওভারেই ৭০ রান তুলে ফেলায় রান তাড়া করার কাজটা অনেকটাই সোজা হয়ে গিয়েছিল। শুরুতে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা(৪১)। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এলেন যে শান্ত বাধ্য হলেন স্পিনার নিয়ে আসতে। তবে কাজটা ততটাও সহজ ছিল না। পরের দিকে দুবাইয়ের স্লো ট্র্যাকে রান তাড়া করা বেশ কঠিন ছিল। তাসকিনের বলে রোহিত ফেরার পর অ্যাঙ্কর রোলের ভূমিকা নেন বিরাট কোহলি। রানের গতি খানিকটা কমলেও ডট বল বেশি খেলছিলেন না গিল, বিরাট। চালু রেখেছিলেন সিঙ্গলস। ফলে, গোটা ইনিংসেই ভারতীয় ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি বাংলাদেশ। জেতার ক্ষীণ একটা সুযোগ একবারই দেখা গিয়েছিল বিরাট এবং শ্রেয়স আউট হওয়ার পর। কোহলি(২২) এবং আইয়ার(১৫) আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন রাহুল।
তারপরেও সুযোগ এসেছিল একটা। তাসকিন আহমেদের বলে ন'রানের মাথায় রাহুলের সহজ ক্যাচ ছাড়েন জাকের হুসেন। তারপর আর কোনও সুযোগ দেয়নি টিম ইন্ডিয়া। গিলও সেট হয়ে গিয়েছিলেন। ৪৬.৩ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারের শেষে মুশফিকর রহিমরা ২২৮ অল আউট হন। এই রানটাও হত না যদি না রোহিত জাকেরের লোপ্পা ক্যাচ মিস করতেন। রোহিতের ক্যাচ মিসের পর একাধিক ফিল্ডিং মিস হয়েছে টিম ইন্ডিয়ার। ক্যাচ ফেলেন হার্দিক, স্টাম্পের সুযোগ মিস করেন কিপার রাহুলও।
বাংলাদেশের হয়ে শতরান করেছেন তৌহিদ হৃহয়। ১১৮ বলে ১০০ করে দলকে লড়াইয়ের জায়গায় এনে দিয়েছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন জাকেন হুসেন(৬৮)। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। খেলার শুরুতেই প্রথম দু’ওভারে দুটি উইকেট হারায় তারা। একটি নেন শামি এবং একটি নেন হর্ষিত রানা। ওপেনার তানজিদ হাসান(২৫) পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তা সফল হয়নি। কিছুক্ষণের মধ্যেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর প্রতিপক্ষকে জোড়া ধাক্কা দেন অক্ষর প্যাটেল। পরপর দু’বলে মুশফিকর রহিম এবং তানজিদকে আউট করে ৩৫ রানে বিপক্ষের পাঁচ উইকেট ফেলে দেন তিনি। কিন্ত হ্যাটট্রিক বলে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে জাকেরের লোপ্পা ক্যাচ ধরতে পারেননি রোহিত শর্মা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৫৪ রানের পার্টনারশিপ করেন তৌহিদ এবং জাকের। সামির স্লোয়ারে জাকের ফেরার পর আর বাংলাদেশকে বড় পার্টনারশিপ করার সুযোগ দেয়নি টিম ইন্ডিয়া। পাঁচ উইকেট নেন মহম্মদ সামি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি