শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে ল্যাজেগোবরে হতে হয়েছে আয়োজক দেশ পাকিস্তানকে। গোদের ওপর বিষফোঁড়ার মত এবার আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে হল পাকিস্তানকে। জানা গিয়েছে, স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দল এক ওভার কম বল করেছে। ফলস্বরূপ, নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে পাকিস্তানকে অতিরিক্ত একজন ফিল্ডার ৩০-গজ বৃত্তের ভেতরে রাখতে হয়।
ম্যাচের আম্পায়ার রিচার্ড কেটেলব্রো এবং শরফুদ্দৌলা, থার্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এই অভিযোগ আনেন। জানা গিয়েছে, ক্রিকেটারদের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে এক ওভার কম বল করায় জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির আওতায় কোনও দল নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে ক্রিকেটারদের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়’।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তানের ঘরের মাঠে নিউজিল্যান্ডের উইল ইয়ং এবং ল্যাথাম সেঞ্চুরি হাঁকালেন। জোড়া শতরানে কিউয়িরা রানের পাহাড়ে চেপে বসল। নির্ধারিত ৫০ ওভারের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ৩২০। এই রান তাড়া করে জিততে হলে দ্রুততার সঙ্গে রান তুলতে হত। কিন্তু পাকিস্তান প্রথম ১০ ওভারেই করে ২২ রান। হারায় ২টি উইকেট। শেষমেশ ২৬০ রানে থেমে যায় পাকিস্তান। ৬০ রানে ম্যাচ জিতে শুরুটা দারুণ করল নিউজিল্যান্ড। পাকিস্তান গুটিয়ে যায় ২৬০ রানে। বাবর আজম, আঘা সলমন ও খুশদিল শাহ ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি