বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক বেড়েই চলেছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নাকে ঘিরে। নেটপাড়ার একটি বড় অংশের পাশাপাশি বলিউডের অতি পরিচিত ব্যক্তিত্বরাও একহাত নিয়েছেন এই দুই ইউটিউবারকে। তবে এত কঠিন সময়েও নিজের রসবোধ হারাননি সময়। পেশাদার হিসাবেও নিজের মাপকাঠি উঁচু করলেন আরও। এইমুহূর্তে কানাডায় কৌতুক অনুষ্ঠানের ট্যুর চলছে তাঁর। সেখানে মঞ্চে উঠে এই বিতর্ককে কটাক্ষ করে মুখ খুলেছেন কৌতুকশিল্পী! রণবীর আলাহাবাদিয়ার কথাও উঠে এসেছে তাঁর মুখে।
সেই শো-এ দর্শকাসনে হাজির ছিলেন শুভম দত্ত নামে এক বাঙালি তনয়। শো-এর অভিজ্ঞতা অল্প কথায় ফেসবুকে লিখেছেন শুভম।
তিনি লিখেছেন, "The Show Must Goes On....."
এই আপ্তবাক্যটির আসল মানে যে কী, সেটা কিছু ঘণ্টা আগে উপলদ্ধি করলাম এই লোকটার লাইভ শো-তে গিয়ে! প্রথমবার দেখলাম, চারিদিকে প্রায় ৭০০ তথাকথিত ‘বিগড়ে‘ যাওয়া আজকের প্রজন্মের ছেলেমেয়েরা তারস্বরে চিৎকার করছে নাম ধরে আর তার মাঝে একজন প্রফেশনাল স্ট্যান্ডআপ কমেডিয়ান অঝোর ধারায় চোখের জল ফেলছে অনুষ্ঠান শুরু করার আগে....
প্রথমবার দেখলাম, পাহাড় প্রমাণ মানসিক চাপ, চোখের তলায় ডার্ক সার্কেল, বসে যাওয়া মুখ আর উস্কোখুস্কো চুল নিয়ে কালো হুডি পরে একটা ২৭ বছর বয়সের ছেলে মাইকে এসে প্রথম বলল, "আমার উকিলদের পারিশ্রমিক দেওয়ার জন্য ধন্যবাদ"...... , আরও বলেন, " আজকের এই শো-তে হয়ত অনেকবার আপনাদের মনে হবে সময় আরও মজাদার কিছু বলতে পারত, সেই সময়ে দয়া করে 'বিয়ার বাইসেপস এর মুখটা মনে করে নেবেন। এটা আমার অনুরোধ ..... " এরপর প্রায় টানা দুঘন্টার অনুষ্ঠানে মাত্র এক দু‘মিনিট বাদ দিয়ে না হেসে বসা যায়নি....
নিজের সমকালীন বিপদজনক পরিস্থিতি নিয়েই যে টানা দুঘন্টা সবাইকে হাসিয়ে গেছে সময়। শো-এর শেষে সে বলে যায়, " হয়ত এখন আমার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু বন্ধুরা এটা কখনও ভুলো না যে আমি-ই কিন্তু সময়...."
একে বলে পারফর্মার.....
পরে ফেসবুক থেকে শুভম অবশ্য মুছেও দিয়েছেন সেই পোস্ট। তবে ইতিমধ্যেই সময়কে নিয়ে করা শুভমের সেই পোস্ট ভাইরাল সমাজমাধ্যমে।
প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের অ্যাকাউন্ট থেকে সময় রায়না লেখেন যে ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শো-এর সমস্ত ভিডিয়ো তিনি মুছে দিয়েছেন। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানান তিনি। এই শো-এ হাজির হওয়া বহু শিল্পীর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। সেই তুমুল বিতর্কের প্রসঙ্গ টেনে সময় রায়না লেখেন, " আমার প্রধান লক্ষ্য ছিল মানুষদের হাসানো এবং মজাদার সব মুহূর্ত উপহার দেওয়া। কিন্তু বর্তমানে এর থেকে বেশি সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়।' তিনি আরও জানিয়েছেন, এই বিতর্কে যে যে এজেন্সি তদন্ত করছেন, তাঁদের সবরকম সহায়তা করতে প্রস্তুত তিনি। তবে এতকিছুর মধ্যেও নিজের রসবোধ হারাননি তিনি। এবং সে ছাপ তিনি তাঁর এই পোস্টের বার্তা বাক্সে রেখেছেন। এক নেটিজেনের উদ্দেশ্যে সময় লেখেন, "এটা ঠিক হচ্ছে না। টুইটারে আমাকে ঝাড়বেন না। দয়া করে আমার ইউটিউব চ্যানেলের বার্তা বাক্সে গিয়ে আমাকে অপমান করুন। তাতে অন্তত ইউটিউব অ্যাকাউন্ট থেকে দু'টো টাকা উপার্জন করতে পারব।"
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে সময়কে নিয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় ব়্যাপার বাদশা। মুখ খুলেছেন জনপ্রিয় ও বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি-ও। তবে স্রোতের সঙ্গে না গিয়ে সময়ের খানিক পক্ষ নিয়েই কথা বলেছেন তিনি। বলা ভাল, ইউটিউবারের প্রতি সহমর্মিতা-ই দেখিয়েছেন তাঁরা। গুজরাতের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাদশা। সেখানে মঞ্চে নিজের পারফরম্যান্সের শেষে তিনি চিৎকার করে বলে ওঠেন, “সময় রায়নাকে ছেড়ে দাও!” শোনামাত্রই হর্ষধ্বনির মাধ্যমে গায়কের বক্তব্যকে সমর্থন জানায় দর্শক। বাদশার সেই মন্তব্যের ভিডিও বর্তমানে ভাইরাল সমাজমাধ্যমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি