রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘আর কতদিন খেলতে দেখা যাবে?’ আইপিএলের আগে অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন এমএস ধোনি

Kaushik Roy | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। আর কিছুদিন বাদেই আইপিএলে খেলতে যাবে তাঁকে। তার আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মুখ খুলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যদিও ধোনি স্পষ্ট করে জানাননি কবে অবসর নেবেন, তবে প্রাক্তন ভারত অধিনায়কের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট। যতদিন সম্ভব ক্রিকেট খেলে যেতে চান মহেন্দ্র সিং ধোনি এবং উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত। এক অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আমি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি।

 

এখন শুধুমাত্র ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে চাই, যতদিন সম্ভব খেলতে পারি। আমি চাই সেই ছোটবেলার মতো আনন্দ নিতে, যখন স্কুলে পড়ার সময় বিকেল চারটে মানেই ছিল খেলার সময়। আমরা কলোনিতে থাকতাম, বিকেলে নিয়মিত ক্রিকেট খেলতাম’। ভারতীয় দলের হয়ে খেলার স্মৃতি চারণা করে এমএসডি জানান, ‘ক্রিকেটার হিসেবে আমি সবসময় ভারতীয় দলের হয়ে ভাল পারফর্ম করতে চেয়েছি। সবাই দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পাওয়া মানে দেশের জন্য কিছু করা এবং দেশকে গর্বিত করার সুযোগ। সেটা আমি সবসময় কাজে লাগাতে চেয়েছি।

 

আমার কাছে দেশই ছিল সবার আগে’। নিজের কেরিয়ারে সবসময় কঠোর পরিশ্রম করে ক্রিকেট খেলে গেছেন ধোনি। তাঁর সাফ বক্তব্য, যখন আমি পুরোদমে খেলতাম, তখন ক্রিকেটই ছিল আমার সবকিছু। কখন ঘুমোতে হবে, কখন উঠতে হবে, এর প্রভাব ক্রিকেটের ওপর কেমন হবে— এসবই ছিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব, আনন্দ, সবকিছু পরে হতে পারে। সব কিছুর জন্য একটা সঠিক সময় থাকে, সেটা বুঝতে পারলে সবথেকে ভাল’। ধোনির এটাই শেষ আইপিএল কিনা তা এখনও কেউই জানে না। তবে একটা বিষয় স্পষ্ট, প্যাশন বজায় থাকলে পরবর্তীতেও ২২ গজে দেখা যাবে এমএসডিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া