শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামি মনে করালেন সেই আপ্তবাক্য। তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিলেন। দশ ওভার বল করলেন। রান দিলেন ৫৩। তাঁর ফিটনেস নিয়ে ওঠা যাবতীয় প্রশ্নকে উড়িয়ে দিলেন মাঠের বাইরে।
সামি দেখালেন ঠিক যেখানে তিনি শেষ করেছিলেন, সেখান থেকেই এদিন শুরু করলেন। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে সামি আগুন জ্বালিয়েছিলেন। বিশ্বকাপের পরে জানা যায়, গোড়ালির চোট নিয়েই তিনি খেলেছেন। অস্ত্রোপচার করে ১৪ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফেরেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা না থাকায় সামিই রোহিত শর্মার প্রধান অস্ত্র। সেই সামি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ২০০টি ওয়ানডে উইকেটের মালিক হয়ে গেলেন। ১০৪ টি ম্যাচে মহম্মদ সামি এই নজির গড়লেন। কিন্তু তাঁর বলের সংখ্যা ৫১২৬। মিচেল স্টার্ক তাঁর থেকে ২টি ম্যাচ কম খেলে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। কিন্তু বেশি বল করেছেন। অজি তারকার ডেলিভারির সংখ্যা ৫২৫০টি।
পাকিস্তানের স্পিনার সাকলিন মুস্তাকও ১০৪টি ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক ছোঁন। ৫৪৫১ বলে ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁন তিনি। ব্রেট লি এবং ট্রেন্ট বোল্ট রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে।
জাকের আলির উইকেট নিয়ে সামি নতুন মাইলস্টোন ছোঁন। এর আগে আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সামি বলেছেন, ''আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সামি বলেছেন, ''বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলাম। সেখান থেকে অস্ত্রোপচারের টেবিল, খুবই কঠিন ছিল আমার কাছে।''
সামি আরও বলেন, ''প্রথম দু' মাস সন্দেহ ছিল চোটের পরে আমি কি আর খেলতে পারব। ক্রিকেট থেকে ১৪ মাস সরে থাকা একজন ক্রিকেটারের সব কিছু কেড়ে নিতে পারে।''
সেই সামি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নজির গড়লেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি