শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘রোনাল্ডোকে ছোঁয়ার ক্ষমতা রয়েছে’, এমবাপ্পেকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী অ্যান্সেলত্তির

Kaushik Roy | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এস্তাদিও সান্তিয়াগো বার্নাবাউতে ম্যাঞ্চেস্টার সিটিকে ধূলিসাৎ করে দেওয়ার পর কিলিয়ান এমবাপ্পের জয়জয়কার করছেন ভক্তরা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে লস ব্লাঙ্কোসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছে দিলেন কিলিয়ান। বুধবার রাতে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ৩-১ গোলের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এই জয়ে ইউরোপীয় মঞ্চে ফের শিরোপার দাবিদার হিসেবে নিজেদের শক্ত অবস্থান জানান দিল অ্যান্সেলত্তির শিষ্যরা।  

 

রিয়াল মাদ্রিদের জার্সি পরার স্বপ্ন এমবাপ্পে বহুদিন ধরেই দেখেছেন। ক্লাবের হয়ে প্রথম দিকে কিছুটা সময় নিতে হলেও, ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। খেলার মাত্র চতুর্থ মিনিটেই গোলের খাতা খুলে দেন এমবাপ্পে। ৩৩তম মিনিটে ম্যান সিটির রক্ষণের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক, যাতে আরও চাপে পড়ে যায় গুয়ার্দিওলার দল।

 

ম্যান সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেজ ইনজুরি টাইমে একটি গোল করলেও হার বাঁচাতে পারেনি ইপিএলের দলটি। ম্যাচের পর এমবাপ্পের প্রসঙ্গে অ্যান্সেলত্তি বলেন, ‘সকলেই তার হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করছিল, অবশেষে সেটি এসেছে। এমবাপ্পের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছোঁয়ার ক্ষমতা রয়েছে। তবে তার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। রোনাল্ডো যে মান তৈরি করেছেন তা অনেক উঁচু।

 

তবে আমি মনে করি, এমবাপ্পের যোগ্যতা এবং ক্লাবের প্রতি আবেগ তাঁকে ক্রিশ্চিয়ানোর পর্যায়ে নিয়ে যেতে পারে, যদিও কাজটা মোটেই সহজ নয়’। রোনাল্ডোর অসাধারণ কেরিয়ারের সঙ্গে তুলনা করলেও অ্যান্সেলত্তির মতে, এমবাপ্পে নিজেও সান্তিয়াগো বার্নাব্যুতে আধিপত্য গড়ে তোলার সামর্থ্য রাখেন। তাঁর বিদ্যুৎগতিতে দৌড়, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে গোল করার মানসিকতা ইতিমধ্যেই প্রমাণ করেছে, কী কারণে রিয়াল মাদ্রিদ বছরের পর বছর ধরে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া