শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তৌহিদের দুরন্ত সেঞ্চুরি। বাংলাদেশের হৃদয়ের নাম এখন তৌহিদ।
তিনি না থাকলে বাংলাদেশ অনেক আগেই হয়তো শেষ হয়ে যেত। কে বলতে পারে লজ্জার কোনও স্কোর হয়তো করত বাংলাদেশ। যা নিয়ে উপহাস করত ক্রিকেটপাগলরা! ভারতও হয়তো খুব সহজে ম্যাচটা জিতে নিত।
কিন্তু তৌহিদ হৃদয় অন্যরকম কিছু ভেবেছিলেন। তিনি সেঞ্চুরি করলেন। একটা দিকে কামড়ে পড়ে থাকলেন। দুবাইয়ের প্রবল গরমে তাঁর শরীরে খিঁচুনি ধরল। বারংবার মাঠে লুটিয়ে পড়লেন। আবার জল খেয়ে দাঁড়িয়ে পড়লেন ব্যাট হাতে। অকুতোভয় তৌহিদ বীরের মতো লড়ে গেলেন। সেঞ্চুরি করলেন। তার পরে শান্ত ভাবে সেই সেঞ্চুরি উদযাপন করলেন। এই সেঞ্চুরি করার পথে সতীর্থ জাকের আলির সঙ্গে ১৫৪ রান জুড়লেন। যা রেকর্ডও বটে।
গুগল সার্চ ইঞ্জিনে তৌহিদ হৃদয় এখন ট্রেন্ডিং। এই ধরনের আইসিসি টুর্নামেন্ট নতুন কোনও নায়কের জন্ম দিয়ে যায়। শাকিব-তামিমের পরে বাংলাদেশের নতুন নায়ক বোধহয় তৌহিদ হৃদয়। শাকিব-তামিম-মুশফিকুর-মাহমুদুল্লাহর ছায়ায় এতদিন ঢাকা ছিলেন তৌহিদ। এদিন মরুশহরে নতুন জন্ম হল তাঁর। আগামীর বাংলাদেশে তিনি হতেই পারেন ম্যাচ উইনার। এসব অবশ্য যদিকিন্তুর কথা। লক্ষ্মীবারের দুপুরে দুবাইয়ে তৌহিদের খেলা ইনিংস দীর্ঘদিন মনে থাকবে বাংলাদেশের ক্রিকেটপাগলদের।
ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের আগে তৌহিদের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৯৬। এদিন তৌহিদ ওয়ানডে ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরিটি পেলেন। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেঞ্চুরির যে আলাদা গুরুত্ব রয়েছে। তাও আবার দল যখন খোঁড়াচ্ছে। একের পর এক উইকেট খুইয়ে শ্বাসরোধ হওয়ার অবস্থা। সেই পরিস্থিতিতে তৌহিদের ব্যাট কথা বলতে শুরু করল।
বাংলাদেশের ক্রিকেটে উঠতি প্রতিভা ছিলেন এই হৃদয়। ২০২৩ সালে সব ফরম্যাটে ৯১৮ রান করেছিলেন তিনি। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয়ের প্রথম বছর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৯২ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন।
২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জিতেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেছিলেন হৃদয়। সেই শুরু হৃদয়ের পথচলা। তার পরে সময় যত গড়িয়েছে হৃদয় পরিণত হয়ে উঠেছেন। এদিন মরুশহরে হৃদয় খেললেন জীবনের সেরা ইনিংস। ১১৮ বলে ১০০ রান করে তিনি ফেরেন হর্ষিত রানার বলে। তৌহিদ হৃদয়ের ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তাঁর জন্যই বাংলাদেশের ইনিংস শেষ হয় ২২৮ রানে। বাংলাদেশের হৃদয় জিতলেন তৌহিদ। দেশের মান রাখলেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি