রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ২৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে পরপর দু' বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সামনে অক্ষর প্যাটেল। মাত্র চার জন ভারতীয় ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করতে পেরেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্টে কোনও ভারতীয় বোলারই হ্যাটট্রিক করেননি। অক্ষর প্যাটেলের সামনে সেই সুযোগ এসেছিল।
ভারত অধিনায়ক রোহিত শর্মা দুটো স্লিপ এবং লেগ স্লিপ রাখেন জাকের আলির জন্য। অক্ষর প্যাটেলের বলটায় খোঁচা মারেন জাকের আলি। স্লিপে ক্যাচ যায়। কিন্তু রোহিত সেই ক্যাচ ফেলেন। স্লিপে হিটম্যান ভাল ফিল্ডার। সেই রোহিত ক্যাচ ফস্কালেন। তাঁর জন্যই হ্যাটট্রিক থেকে বঞ্চিত হলেন অক্ষর প্যাটেল। তার থেকেও বড় ব্যাপার হল যে জাকের আলির ক্যাচ রোহিত ছাড়েন, বাংলাদেশের সেই তারকাই শেষমেশ ৬৮ রান করে ফেরেন। ৩৫ রানে পাঁচ উইকেট থেকে জাকের আলি ও তৌহিদ হৃদয় ১৫৪ রান জোড়েন।
জাকের আলির ক্যাচ ছাড়ার পরে হতাশাচ্ছন্ন রোহিত তিন-চার বার মাঠে চাপড় মারেন। অক্ষর প্যাটেলের দিকে জোড় হাতে ক্ষমাও চেয়ে নেন হিটম্যান। কথায় বলে, ক্যাচ ধরো ম্যাচ জেতো।
১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়ার ক্যাচ ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। তার পরে স্টিভ ওয়ার সেই মন্তব্য অমর হয়ে রয়েছে ক্রিকেট ইতিহাসে। স্টিভ ওয়া দক্ষিণ আফ্রিকান তারকা গিবসকে বলেছিলেন, ''মেট, ইউ হ্যাভ জাস্ট ড্রপড দ্য ওয়ার্ল্ড কাপ।''
স্টিভ ওয়া ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন।
জাকের আলির ক্যাচ রোহিত ছাড়ার পরে, বাংলাদেশি তারকা এমন কিছু নিশ্চয় বলেননি। কিন্তু জাকের আলির ক্যাচটা তখনই যদি রোহিত শর্মা ধরতেন, তাহলে বাংলাদেশ একশোও করতে পারত কিনা সন্দেহ। শুধু রোহিত নন, হার্দিক পাণ্ডিয়া ক্যাচ ছাড়েন। স্টাম্পিং নষ্ট করেন লোকেশ রাহুল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি