বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Sharvari to star opposite Ayushmann Khurrana in Sooraj Barjatya s next reports

বিনোদন | জুটি বেঁধে বড়পর্দায় প্রথমবার আয়ুষ্মান-শর্বরী! নেপথ্যে কোন বিখ্যাত পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে কনটেন্ট নির্ভর ছবির জোয়ার তাঁর হাত ধরেই। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্রই এখন তাঁর রাজত্ব। তিনি, আয়ুষ্মান খুরানা। নিজেকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি আয়ুষ্মান। একের পর এক ছবিতে নিজের ইমেজ ঝেড়ে ফেলেছেন তিনি। মাস কয়েক আগে জানা গিয়েছিল, সূরজ বরজাতিয়ার আগামী ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। তা-ও যে সে ভূমিকায় নয়, 'প্রেম'-এর চরিত্রে। সূরজের ছবিতে যে চরিত্র ও নাম ছিল সলমন খানের একচেটিয়া। এক সূত্র মারফত পাওয়া খবরে তখনই জানা গিয়েছিল, আয়ুষ্মানের বিপরীতে নায়িকা কে হবেন, তার খোঁজ চলছে। শেষমেশ সেই খোঁজা নাকি শেষ হয়েছে। সূরজের এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে শর্বরীকে।

 


আয়ুষ্মান খুরানাকে তার বরজাতিয়া তাঁর 'নতুন যুগের প্রেম' হিসাবে কাস্ট করেছেন অভিনেতার পাশের বাড়ির ছেলে ও পারিবারিক ভাবমূর্তির জন্য। অন্যদিকে, তাঁর কয়েক বছরের বলি-কেরিয়ারে ইতিমধ্যেই নানান ধরণের চরিত্রে অভিনয় করে ফেলেছেন শর্বরী। বরজাতিয়া প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, মাধুরী দীক্ষিত থেকে ভাগ্যশ্রী, করিশ্মা কাপুরের মতো তাবড় তাবড় বলি-নায়িকাদের সঙ্গে কাজ করেছেন সূরজ বরজাতিয়া। এবং সে সব ছবি বক্স অফিসের নিরিখে ব্লকব্লাস্টার। সেই নায়িকার তালিকায় এবার নবতম সংযোজন শর্বরী। সেই সূত্র আরও জানিয়েছেন, নিজের এই প্রজেক্টের জন্য সূরজ এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন যাঁর অভিনয় যথেষ্ট পোক্ত। সেই সূত্র আরও জানিয়েছে, পরিচালকের মতে এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শর্বরীর পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া।  যদিও এই খবর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি শর্বরী অথবা বরজাতিয়া প্রযোজনা সংস্থার তরফে। 

 

অন্যদিকে, ইমতিয়াজ আলির আগামী ছবিতেও দেখা যাবে শর্বরীকে। ইমতিয়াজের পরিচালনায় ভরপুর রোম্যান্সের মেজাজে নজর কাড়বেন বলিপাড়ার অতি পরিচিত মুখের সঙ্গে নয়া মুখ।  বলিপাড়ার অন্দরের খবর, এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না। অনন্যা পাণ্ডের সঙ্গে কথা প্রায় পাকা হয়েও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়। জানা গিয়েছে, ইমতিয়াজের ছবিতে পা রাখছেন নয়া প্রজন্মের শর্বরী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া