রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দল নির্বাচনে অসন্তুষ্ট ভক্তরা। রোহিত শর্মার দলের প্রথম একাদশ দেখে বিস্মিত প্রাক্তনরাও। অর্শদীপ সিংয়ের প্রথম একাদশে জায়গা হল না। দলে নেওয়া হল হর্ষিত রানাকে। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীরও জায়গা হয়নি প্রথম একাদশে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হর্ষিত রানার। হেড কোচ গৌতম গম্ভীরের হাত রয়েছে তাঁর মাথায়। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের কোচিংয়ে খেলেছিলেন হর্ষিত রানা। সেই থেকেই তাঁর উত্থান।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ১৫ জনের যে দল ঘোষণা করেছিল ভারত, সেই দলে ছিলেন না রানা। কিন্তু জশপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলে ঢোকেন রানা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরে এসেছেন রবীন্দ্র জাদেজা। অনেকে ধরেই নিয়েছিলেন বরুণ চক্রবর্তীকে খেলানো হবে। টসের আগে দেখা যায় গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জাদেজা ও অক্ষর পটেলের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলছেন।
ভারতের প্রথম একাদশে জায়গা পান অক্ষর ও জাদেজা। অনেক ভক্তই অবশ্য ভারতের প্রথম একাদশ দেখার পরে বিস্মিত হয়েছেন। নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। অর্শদীপ সিং দুর্দান্ত ফর্মে থাকলেও কেন হর্ষিত রানাকে দলে নেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন। অর্শদীপ সিং ৯টি ওয়ানডেতে ১৪টি উইকেট নেন। অন্যদিকে হর্ষিত রানা ৩টি ওয়ানডে থেকে ৬টি উইকেট নেন। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন হর্ষিত রানা কীভাবে অর্শদীপ সিংয়ের আগে দলে ডাক পান? বোকার মতো সিদ্ধান্ত। পক্ষপাতিত্বের সেরা নুমনা।'' আরেক ভক্ত লিখেছেন, ''অর্শদীপ সিং খেলছে না? আমাকে বোকা বানাচ্ছ? অর্শদীপ সিংয়ের দলে ডাক পাওয়া উচিত ছিল। গৌতম গম্ভীরের হর্ষিত রানাকে নিয়ে পক্ষপাতিত্ব মাত্রা ছাড়াচ্ছে।''
শুরুতেই মারাত্মক চাপে বাংলাদেশ। হর্ষিত রানা, মহম্মদ সামি ও অক্ষর প্যাটেল বাংলাদেশের নাভিশ্বাস তুলে দিয়েছেন। কিন্তু গৌতম গম্ভীরের দল বাছাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চাও হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি