রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বদহজম-পেটের সমস্যা, মাথা ব্যথা থেকে অনিদ্রা! ঘরোয়া টোটকাতে মিলবে স্বস্তি, রইল ৭ টিপস

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শরীর থাকলে রোগ হবেই! যতই আমরা নীরোগ থাকার চেষ্টা করি না কেন, আধুনিক যুগের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস যে শরীরের উপর বড় প্রভাব ফেলে। তাই আজকাল অল্প বয়সেই যেমন জাঁকিয়ে বসছে ক্রনিক অসুখ, আবার ঘন ঘন বেশ কিছু শারীরিক সমস্যায় ভোগেন অনেকে। যার জন্য মুঠো মুঠো ওষুধ না খেয়ে কয়েকটি ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন। রইল তারই হদিশ- 

১. গলা ব্যথা- মরশুম বদলের সময়ে গলা ব্যথার সমস্যায় ভোগেন অনেকে। টনসিলের সংক্রমণ হতেও দেখা যায়। এক গ্লাস গরম জলে ১/২ চা চামচ লবণ দিয়ে গার্গল করুন কিংবা লেবু চায়ে মধু দিয়ে খান। এই ঘরোয়া উপায়ে গলা ব্যথা, অস্বস্তিও দূর হবে। 

২. মাথা ব্যথা- সামান্য মানসিক চাপ পড়লেই মাথা দপদপ, রগের দু’পাশ ধরে যন্ত্রণা হয়? আচমকা এমন ব্যথা শুরু হলে আদা চা খেতে পারেন অথবা কপালে ঠান্ডা সেঁক দিন। মাথা ব্যথার সমস্যায় শরীরকে হাইড্রেট রাখাও জরুরি। 

৩. বদহজম- বর্তমান জীবনযাত্রায় বদহজম নিত্যদিনের সঙ্গী। বদহজমে ভুগলে এক কাপ গরম জলে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন। খানিকটা মৌরি চিবিয়ে খেলেও উপকার পাবেন। এই দুটি টোটকায় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপার সমস্যা কমে। 

৪. কাশি- সারাদিন, বিশেষ করে রাত হলেই খুসখুসে কাশিতে  ভোগেন অনেকে। কিছু ক্ষেত্রে বুকে কফ বসে এমন পরিস্থিতি হয় যে রীতিমতো শ্বাসকষ্ট হতে শুরু করে। এই পরিস্থিতিতে এক চা চামচ মধু অথবা আদা দিয়ে চা খেতে পারেন। গরম জলে স্টিম বা বাষ্প নাক দিয়ে টানলেও উপকার পাবেন। অনেকে এই গরম জলে বিভিন্ন ওষুধ ফেলেও স্টিম নেন। 

৫. পুড়ে যাওয়া- রান্না করতে গিয়ে, হঠাৎ গরম জল পড়ে কিংবা ছ্যাঁকা লেগে পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। অনেক পোড়া গভীর ক্ষতও তৈরি করে। সেক্ষেত্রে পোড়ার ত্বকের অংশটি প্রথমে জলের নীচে ১০ মিনিট ধরে রাখুন। এরপর অ্যালোভেরা জেল লাগান। এতে জ্বালা কমে যেমন ঠান্ডা অনুভূতি হবে, তেমনই দ্রুত ক্ষতও সারবে।

৬. অনিদ্রা- কারণে-অকারণে অনিদ্রার সমস্যা অনেকেরই রয়েছে। ক্যামোমাইল চা অথবা গরম দুধে এক চিমটে নাটমেগ দিয়ে খেতে পারেন। ভেষজ গুণ সম্পন্ন চা খাওয়া শরীরের পক্ষে এমনিতেই উপকারী। এতে মন শরীর ও শান্ত হয় এবং দ্রুত ঘুম চলে আসে। 

৭. পেটের সমস্যা- আবহাওয়া বদলের সময়ে কিংবা গুরুপাত খেলেই অনেক সময়ে পেটের সমস্যা ভোগায়। সেক্ষেত্রে আদা চা তিংবা পেপারমিন্ট চা খেলে স্বস্তি পাবেন। এটি বমি বমি ভাব কমায় এবং পেটের ব্যথাতেও আরাম দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া