বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | টিআরপিতে 'ছক্কা' 'পরিণীতা'র, প্রথম পাঁচে জায়গাই হল না 'কথা'র! কী হাল বাকি মেগার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: পর পর ছ'সপ্তাহ ধরে ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার 'পরিণীতা'। আগের সপ্তাহের তুলনায় নম্বর কমলেও এই সপ্তাহে ৭.৯ নম্বরে 'বাংলা সেরা'র খেতাব জিতল 'পারুল-রায়ান'-এর গল্প। দ্বিতীয় স্থানে রয়েছে এক সময়ের সেরার সেরা ধারাবাহিক 'ফুলকি'। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৫ । 'ফুলকি-রোহিত'-এর প্রেম উপচে পড়ছে এখন। পাহাড়ের বুকে ভালবাসার মরশুমে দর্শকের নজর কেড়েছিল তারা। তৃতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। ৭.৩ নম্বরে গত সপ্তাহের তুলনায় খানিকটা এগিয়ে এল এই মেগা।

 


চতুর্থ স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। প্রাপ্ত নম্বর ৬.৯। পঞ্চমে রয়েছে 'গীতা এলএলবি'। চলতি সপ্তাহে 'গীতা-স্বস্তিক'-এর প্রাপ্ত নম্বর ৬.৮। এবার জায়গা হারিয়ে ষষ্ঠ স্থানে স্টার জলসার 'কথা'। প্রথম পাঁচেও জায়গা পেল না এই মেগা। চলতি সপ্তাহে 'কথা-এভি'র ঝুলিতে ৬.৫।

 


সপ্তমে ৬.২ নম্বর পেয়ে রয়েছে 'রাঙামতি তিরন্দাজ'। ৬.০ নম্বরে অষ্টমে রয়েছে 'মিত্তির বাড়ি'। 'ধ্রুব-জোনাকি'র খুনসুটি দারুণ মনে ধরেছে দর্শকের। এদিকে, ধ্রুবকে মনের কথা বলতে এক ধাপ এগিয়ে আসে জোনাকি। এই গল্পেই দর্শকের মনে টানটান উত্তেজনা তৈরি করেছে এই মেগা। এছাড়াও এখন সব বিপদ একসঙ্গে মোকাবিলা করতে হাত মিলিয়েছে তারা। ৫.৭ নম্বরে নবমে রয়েছে 'উড়ান'। দশম স্থানে রয়েছে 'গৃহপ্রবেশ'। প্রাপ্ত নম্বর ৫.৫।

 


অন্যদিকে, দর্শকদের মনোরঞ্জনের জন্য‌ প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে 'সেরার সেরা' হওয়ার লড়াইয়ে কোন ধারাবাহিক এগিয়ে থাকবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া