বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Arjun Kapoor opened up about what qualities he would want in an ideal relationship after breakup with Malaika Arora

বিনোদন | মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর সম্পর্কের কোন শিক্ষা পেলেন অর্জুন? আগামী প্রেমিকার থেকে কী চান তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তাঁদের দু'জনের বিচ্ছেদ হয়েছে। তবু একজনের সাক্ষাৎকারে কখনও সরাসরি অথবা ঘুরিয়ে উঠে আসে তাঁর প্রাক্তনের নাম। তাঁরা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা।  কিছুদিন আগে অর্জুন নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি এই মুহূর্তে ‘সিঙ্গল’। মালাইকাও একটি সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেছেন। বিচ্ছেদের পর এই প্রথমবার অর্জুন জানালেন তাঁর মতে আদর্শ সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত। 

 

অর্জুনের কথায়, “আমার ভালবাসার মানুষের কাছে যেন আমার নৈঃশব্দ-ই বাঙময় হয়ে ওঠে।  কোনও ব্যাপারে নীরব থাকলেও কী বলতে চাইছি তা যেন সেই মানুষটি বোঝে। দূরে থাকলেও, কথা অল্প হলেও আমরা পরস্পরের সঙ্গে যেন একাত্ম বোধ করি। মানে বিষয়টা যেন এমন হয়, সম্পর্কে যেন স্বতঃস্ফূর্ততা থাকে, জোর করে কিছু চাপিয়ে দেওয়া না থাকে। সারাদিন যা-ই করি, দিনের শেষে ভালবাসার মানুষটার কাছেই যেন বারবার ফিরতে মন চায়। তবে তার মানে এই নয় যে সম্পর্কে থাকলাম মানেই তার সঙ্গে আমাকে অথবা আমার সঙ্গে তাকে সবসময় একসঙ্গে থাকতে হবে। পরস্পরের সঙ্গে একসঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছেটুকু থাকলেই হবে। সেটাই আসল। এবং এটাও গুরুত্বপূর্ণ সম্পর্কে থাকা দু'টি মানুষ যেন তাঁর সঙ্গীর কাজের জায়গাটা বোঝেন। এই বিষয়টা প্রযোজ্য আমার সম্পর্কের ক্ষেত্রেও।” 

 

প্রসঙ্গত, গত ‘সিংহম এগেইন’-এর প্রচারমূলক এক অনুষ্ঠানে অর্জুন হাজির হতেই তাঁকে দেখে 'মালাইকা'র নাম ধরে রব ওঠে দর্শকের মধ্যে। খানিক চুপ করে থাকার পর হাসিমুখে ভিড়ের উদ্দেশ্যে বলি-অভিনেতা বলে ওঠেন, “একটু ঠান্ডা হও। আমি এখন সিঙ্গল।” তবে এরপর ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রায় একই ঘটনা ঘটনায় অন্যরকম প্রতিক্রিয়া দেন অর্জুন। সেখানে তাঁর সঙ্গেই ছিলেন ছবির দুই অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ। অভিনেতাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক অনুরাগী মালাইকার নাম ধরে চিৎকার করেন। তা শোনার পর অভিনেতার চোখেমুখে বিরক্তির অভিব্যক্তির ভিডিও সম্যমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া