বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রয়াত গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন, নতুন রূপে 'আমি বাংলার গান গাই' নিয়ে আসছেন শোভন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মাতৃভাষা দিবস উপলক্ষে সান বাংলার নতুন প্রয়াস বাংলা ভাষাকে উদ্‌যাপন করা। আর বাংলা ভাষাকে উদ্‌যাপনের সবচেয়ে যথার্থ গান প্রয়াত গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলার গান গাই'। এই গানকে নতুন রূপে সাজিয়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।

 


শোভনের কথায়, "বাংলা ভাষা খুবই মধুর একটা ভাষা, বাংলা ভাষায় কোনও কাজ করতে পারাটা সব সময় গর্বের। বাংলার বিভিন্ন জেলার ভাষার বাচনভঙ্গির যে বৈচিত্র,তার মেলবন্ধন এই গানটি। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ, বীরভূমের সঙ্গে কোচবিহারের আঞ্চলিক ভাষা-রূপ, সংষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমি সব সময়ই বাচ্চাদের নিয়ে কাজ করতে চেয়েছি, এই কাজের মাধ্যমে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। এই বাচ্চারাই ভবিষ্যতে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবে।"

 


সান বাংলার এই উদ্‌যাপনে ছৌ নাচ, গম্ভীরা, রবীন্দ্রনৃত্য,রাজবংশী, টুসু,বাউল-সহ সমস্ত জেলার আঞ্চলিক নৃত্যের মেলবন্ধন ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। কোরিওগ্রাফির দায়িত্বে রিকি-অদিতি। গানটি গেয়েছে এবং নৃত্যে অংশগ্রহণ করেছে এ যুগের খুদে প্রজন্ম‌‌ অরিজ মাইতি, শুভাঙ্গি বোস, সন্মার্গ ঘোষ, সৌরিশ চন্দ্র, আয়ুষ্মিতা দে, অহনা ঘোষ। 

 

'আমি বাংলার গান গাই'-এর মধ্যে দিয়ে সান বাংলার প্রচেষ্টা হল ৭৩ তম বাংলা ভাষা দিবসে প্রয়াত গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি অনন্য শ্রদ্ধা জ্ঞাপন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া