বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের প্রতিটি পদক্ষেপ, খুঁটিনাটি বিষয়ের উপর দৃষ্টি থাকে তাঁর অনুরাগীদের। এবং নিন্দুকদেরও। তারকার আগামী ছবি 'সিকান্দর' নিয়ে ইতিমধ্যে আগ্রহের পারদ তুঙ্গে। সম্প্রতি, সমাজমাধ্যমে মুক্তি পেয়েছে সলমনের ছবির একটি পোস্টার। এবং তা দেখেই নিন্দার ঝড় ধেয়ে এসেছে 'টাইগার'এর দিকে। নিন্দুকদের অভিযোগ, ছবির সেই পোস্টারে সলমন সম্পূর্ণ নকল করেছেন জ্যকলিন ফার্নান্ডেজকে!
ছবিতে দেখা যাচ্ছে, তীক্ষ্ণ, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সলমন। তাঁর মুখের উপর খেলা করছে লালচে-নীল আলো। তাতে বলি-তারকাকে লাগছে আরও রহস্যময়। সলমনের হাতে ধরা রয়েছে যে কোনও ধারালো অস্ত্র, তা-ও দিব্যি টের পাওয়া যাচ্ছে পোস্টারে। নিন্দুকদের দাবি, ২০২০-তে মুক্তি পাওয়া জ্যাকলিনের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’-এর পোস্টারকেই হুবহু নকল করা হয়েছে সলমনের ছবির পোস্টারে! পোস্টার জুড়ে খেলা করছে সেই একই রকমের লাল-নীল আলোর আভা। জ্যাকলিনের মতোই কঠিন মুখে, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সলমন। শুধু তাই নয়, সমাজমাধ্যম খুঁজেপেতে ইমরান হাশমির ‘রাজ ৩’র পোস্টারও বের করেছেন নিন্দুকরা। সেই ছবির একটি পোস্টারের সঙ্গেও সলমন ও জ্যাকলিন-এই দু’জনের ছবির-ই পোস্টারের অদ্ভুত মিল।
Both are good posters! pic.twitter.com/TvliWqTjy7
— KRK (@kamaalrkhan) February 19, 2025
ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। সূত্রের খবর, এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। বেশ ছিপছিপে অবতারেই নাকি ‘সিকন্দর’ হয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। জন্মদিনের পরের দিনই নতুন অবতারে ধরা দিয়েছিলেন সলমন। প্রকাশ্যে এসেছিল 'সিকান্দর'-এর প্রথম ঝলক। সেই ঝলকের শুরুতেই সলমনকে বলতে শোনা যায়, “শুনছি বহু মানুষ নাকি আমার পিছনে পড়ে আছেন! এবার শুধু আমার ফেরার অপেক্ষা।” তারপরেই ভরপুর অ্যাকশনে দেখা যায় সলমনকে। সবার মাঝে যেন একাই একশো ‘ভাইজান’। বহুদিন পর ফের অ্যাকশন অবতারে সলমনকে দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সলমন কড়া নিরাপত্তায় শুরু করেছেন শুটিং। ২০২৫-এর ঈদে আসতে চলেছে সলমন খানের ‘সিকান্দর’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি