রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rohit Sharma needs 12 runs to complete 11,000 ODI runs

খেলা | আর মাত্র ১২ রান, তাহলেই দারুণ এক নজির তৈরি করবেন রোহিত, বাংলাদেশের বিরুদ্ধেই কি ছোঁবেন নতুন মাইলফলক?

KM | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ১২ রান! তাহলেই বিরল এক রেকর্ড করে ফেলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। এই ম্যাচে ১২ রান করতে পারলেই ওয়ানডে ফরম্যাটে ১১ হাজার রান হয়ে যাব হিটম্যানের। 

১১ হাজার ওয়ানডে রান করে ফেললে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির সঙ্গে এক বন্ধনীতে থাকবেন ভারত অধিনায়ক। এই নজির গড়লে ক্রিকেট ইতিহাসে তিনিই হবেন দশম ব্যাটার। 

২৬০টি ওয়ানডে ইনিংস খেলেছেন রোহিত। ১১ হাজার রান করলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে  দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে তিনি এই নজির গড়বেন। প্রথমে রয়েছেন বিরাট কোহলি। ২২২টি ইনিংসে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছে বিরাটই দ্রুততম। 

ঘরের মাঠে ইংল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে ভারত। এই টুর্নামেন্ট সব দিক থেকেই রোহিত শর্মার কাছে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরলে নিন্দুকদের মুখ বন্ধ হয়ে যাবে। অন্যথায় রোহিতের কেরিয়ার নিয়েই হয়তো প্রশ্ন উঠবে। নেতৃত্বের আর্মব্যান্ড তাঁর হাত থেকে উঠতে পারে অন্য় কারও হাতে। তাঁর বর্ণময় কেরিয়ারের এক দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রোহিত নামছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

প্রথম ম্যাচে নামার আগে রোহিত অবশ্য আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''যদি দুবাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমাদের অস্ত্রাগারে রয়েছে ভাল বোলার। যদি বোলারদের সাহায্য করার মতো পরিবেশ থাকে, তাহলেও আমাদের দলে রয়েছে সেই ধরনের বোলার, যারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে।'' 

রোহিত আরও বলেন, ''জাদেজা, অক্ষর এবং ওয়াশিংটন আমাদের খেলাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমাদের টিম কম্বিনেশন, আমাদের স্কোয়াডে রয়েছে গভীরতা। আমরা এমন খেলোয়াড়দের নিতে চেয়েছি, যাদের দুধরনের দক্ষতা রয়েছে।'' প্রথম ম্যাচে ভারত কী করে, তা দেখার অপেক্ষায় গোটা দেশ। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া