রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Had doubts if I would ever play for India again, says Mohammad Shami

খেলা | 'আশঙ্কা ছিল, দেশের হয়ে খেলতেই হয়তো আর পারব না', ফিরে আসার গল্প শোনালেন সামি

KM | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতের বোলিং বিভাগের গুরুদায়িত্ব মহম্মদ সামির উপরে। এহেন সামিই একসময়ে ভেবেছিলেন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার বোধহয় শেষ হয়ে গেল। তিনি আবার ফিরে এসেছেন জাতীয় দলে।  চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর দিকে তাকিয়ে সবাই। 

২০২৩ সালের পঞ্চাশ ওভারের  বিশ্বকাপে সামি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। কিন্তু বিশ্বকাপের পরই জানা যায় গোড়ালির চোট নিয়েই তিনি বিশ্বকাপ খেলেছেন। অস্ত্রোপচার করতে হবে সামিকে অস্ত্রোপচার করে ১৪ মাস পরে ফিরে এসেছেন সামি। 

আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সামি বলছেন, ''বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলাম। সেখান থেকে অস্ত্রোপচারের টেবিল, খুবই কঠিন ছিল আমার কাছে।''  

সামি আরও বলেন, ''প্রথম দু' মাস সন্দেহ ছিল চোটের পরে আমি কি আর খেলতে পারব। ক্রিকেট থেকে  ১৪ মাস সরে থাকা একজন ক্রিকেটারের সব কিছু কেড়ে নিতে পারে।''

চ্য়াম্পিয়ন্স ট্রফিতে বুমরার অনুপস্থিতিতে সামিই রোহিতের হাতের সেরা অস্ত্র। মাঠে নামার আগে বঙ্গ পেসার বলছেন, ''চিকিৎসককে আমার প্রথম প্রশ্ন ছিল, কবে আবার ফিরতে পারব মাঠে। ডাক্তার বলেন, প্রথমে দেখতে চাই তুমি হাঁটছ, তার পরে জগিং, পরে দৌড়নো। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামা বহু দূরের লক্ষ্য।'' 

সামি জানাচ্ছেন, কবে তিনি মাটিতে পা রাখতে পারবেন, সেই ছিল চিন্তা। একজন ক্রিকেটার যে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছে, সেই খেলোয়াড় ক্রাচ নিয়ে হাঁটছে, দেখাটা খুবই কষ্টকর। সামিরও সেরকমই হতো। কিন্তু যাবতীয় আশঙ্কা কাটিয়ে উঠে, ফিট হয়ে সামি ফিরে এসেছেন জাতীয় দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে  সামি-ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া