রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুবাইয়ের পিচ থেকে কী আশা করতে পারে ভারত? জানালেন পিচ কিউরেটর

Sampurna Chakraborty | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ২৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে ভারতীয় দল। কিন্তু উন্মাদনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আয়োজক দেশ পাকিস্তানেও বিকোচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সি। চ্যাম্পিয়ন্স ট্রফির জ্বরে আক্রান্ত হতে শুরু করেছে বিশ্বক্রিকেট। তবে যাবতীয় উন্মাদনার মাঝেও পিচ নিয়ে চর্চা চলছে। কী চরিত্র নেবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট? বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যাত্রা শুরুর আগে আপাতত এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রোহিত টসে জিতলে ব্যাট না বল করার সিদ্ধান্ত নেবেন? উত্তর পেতে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে তর সইছে না সমর্থকদের। তারই মাঝে পিচ নিয়ে মুখ খুললেন পিচ কিউরেটর ম্যাথিউ স্যানডেরি। তিনি দাবি করেন, কোনও দলের থেকেই কোনও অনুরোধ আসেনি। কোনও নির্দেশ দেওয়া হয়নি তাঁদের। ভারত সব ম্যাচই দুবাইয়ে খেলবে। কিন্তু তাসত্ত্বেও পিচ কিউরেটরকে কোনওরকম নির্দেশ দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 
তবে পিচে যে বাউন্স থাকবে সেটা জানিয়ে দিলেন কিউরেটর। 

স্যানডেরি বলেন, 'এই মুহূর্তে আমরা ভাল জায়গায় আছি। আমরা পিচ নিয়ে এখনও গোপনীয়তা বজায় রাখতে চাই। বছরের শুরুতে এখানে মেয়েদের বিশ্বকাপ হয়েছে। সেটা উইকেটের উন্নতি করতে আমাদের সাহায্য করেছে। ভাল টুর্নামেন্টের অপেক্ষায়। পিচ নিয়ে কেউ আমাদের কোনও পরামর্শ দেয়নি। আমরা সেরা পিচ উপহার দেওয়ার চেষ্টা করছি। দলগুলো এখানে ভাল উইকেট পাবে। এই আশ্বাস দিতে পারি। ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান এখানে খেলতে আসছে। সেই নিয়ে আমরা খুই উত্তেজিত। অস্ট্রেলিয়ান কিউরেটর হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমিও ব্যক্তিগতভাবে উত্তেজিত। পিচে বাউন্স থাকবে। তবে ব্যাটে যাতে বল আসে সেদিকও নজর রাখা হয়েছে। সাদা বলের ক্রিকেটে চার, ছয় দেখতে মাঠে আসে দর্শকরা। তাই পিচে বিশেষ পরিবর্তন করা হবে না।' ২০২২ সালে দুবাইতেই শেষবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এশিয়া কাপে দু'বার সাক্ষাৎ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। গ্রুপ স্টেজে জেতে ভারত। কিন্তু সুপার ফোরে হারে। তবে সেটা ছিল টি-২০ টুর্নামেন্ট। এবার ৫০ ওভারের ম্যাচ। তবে দুবাই স্টেডিয়ামের পিচ কিউরেটর জানিয়ে দিলেন, শিশির সমস্যা থাকবেই। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে বল করার ক্ষেত্রে বিপাকে পড়বে স্পিনাররা। দলে পাঁচজন স্পিনার নিয়ে দুবাইয়ে গিয়েছে ভারতীয় দল। এটা কি বুমেরাং হয়ে ফিরবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া