রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | তিন স্পিনারে খেলবে ভারত, বাংলাদেশ ম্যাচে প্রত্যাবর্তন হবে তারকা বোলারের?

Sampurna Chakraborty | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকঘন্টা পরই শুরু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। দুবাইয়ে বাংলাদেশের মুখোমুখি রোহিতরা। গত কয়েক মাসে হতাশাজনক পারফরম্যান্সের পর কিছুটা চাপ রয়েছে গৌতম গম্ভীরের ওপর। যদিও সদ্য ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ জিতেছে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার অ্যাসিড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৫ জনের দলে পাঁচজন স্পিনারকে রাখা নিয়ে চর্চা চলছে। ফর্মে থাকা যশস্বী জয়েসওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। শুভমন গিলকে রোহিতের ডেপুটি করা নিয়েও প্রশ্ন ওঠে। তবে নিজের ফর্ম দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন তরুণ ওপেনার। 

বেশ কিছু প্রশ্নের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হবে ভারতের। কেমন হবে দল? তেমন চমক থাকার সম্ভাবনা নেই। রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন। তিনে নামবেন বিরাট কোহলি। খারাপ ফর্মের জন্য বেশ কয়েক মাস সমালোচনার তীর ধেয়ে আসে দুই তারকার দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে‌ রানে ফেরেন রোহিত। শতরান পান। তৃতীয় ম্যাচে আবার ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিকতার খোঁজে নামবেন ভারত অধিনায়ক। ছন্দে থাকা শ্রেয়াস আইয়ার চারে ব্যাট করবেন। উইকেটের পেছনে থাকবেন কেএল রাহুল। বাংলাদেশ ম্যাচে তিনিই খেলবেন। তবে রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন থাকছে। পরিস্থিতি অনুযায়ী সেটা বদল হতে পারে। তাঁর আগে নামানো হতে পারে অক্ষর প্যাটেলকে। অলরাউন্ডারদের মধ্যে খেলবেন হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। আসল প্রশ্ন হল, তিনজন স্পিনার নিয়ে খেলবে কিনা ভারত। শোনা যাচ্ছে, প্রথম ম্যাচে দুই পেসার এবং তিন স্পিনার খেলানো হবে। তৃতীয় স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ যাদব। চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরবেন চায়নাম্যান। দুই পেসার মহম্মদ সামি এবং অর্শদীপ সিং। অপেক্ষা করতে হবে হর্ষিত রানাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া