রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এমবাপের হ্যাটট্রিকে শেষ ষোলোয় রিয়েল, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যান সিটির

Sampurna Chakraborty | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৪৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: স্যান্টিয়াগো বার্নিবিউ এমবাপেময়। ফরাসি তারকার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে পেপ গার্দিওলার দলকে ৩-১ গোলে হারাল রিয়েল মাদ্রিদ। দুই লেগের নক আউট প্লে অফে গড়ে ৬-৩ গোলে জয় রিয়াল মাদ্রিদের। বুধ রাতে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৪, ৩৩ এবং ৬১ মিনিটে তিন গোল ফরাসি তারকার। বেঞ্চে বসে দলের আত্মসমর্পণ দেখলেন আর্লিং হালান্ড। একজন সুপারস্টার স্ট্রাইকার মাঠের বাইরে থেকে আরেকজনের দাপট দেখলেন। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় এদিন প্রথম একাদশে ছিলেন না হালান্ড।‌ দুই লেগের প্লে অফে ম্যাঞ্চেস্টারে ভাগ্যের জোরে গোল পেয়েছিলেন এমবাপে। কিন্তু মাদ্রিদের তিনটে গোলই ক্লাসের পরিচয় দেয়। সিটির গোলকিপার এডার্সনের মাথার ওপর দিয়ে লব করে রিয়েলকে এগিয়ে দেন তারকা ফুটবলার। নীচু শটে বিপক্ষের ডিফেন্ডার জস্কো ভার্দিওলকে পরাস্ত করে দ্বিতীয় গোল করেন এমবাপে। পেনাল্টি বক্সের মাথা থেকে বাঁ পায়ের জোরাল শটে হ্যাটট্রিক সম্পন্ন করেন ফরাসি তারকা। 

নব্বই মিনিটের শেষে ম্যাচের নায়ক বলেন, 'আমি সবসময় বলেছি যে শুধুমাত্র স্বপ্নপূরণ করতে আমি এখানে আসিনি। আমি ভাল খেলতে চাই। নিজের ছাপ রাখতে চাই।' মোনাকো এবং পিএসজিতে কোনওদিন চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি। এবার রিয়ালের হয়ে সেই স্বপ্নের পেছনে ছুটছেন এমবাপে। চোটে জর্জরিত ম্যান সিটি বিপক্ষের ডেরায় কোনও প্রতিরোধ গড়তে পারেনি। সেপ্টেম্বর পর্যন্ত নেই রড্রি। কেভিন ডি ব্রুইনও নিয়মিত নয়। তারওপর চোট হালান্ডের। এই অবস্থায় পুরোপুরি একপেশে ম্যাচ হয়। শেষলগ্নে গঞ্জালেজের গোল শুধুই সান্ত্বনা পুরস্কার। রিয়েল কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'এটা কমপ্লিট পারফরম্যান্স। অ্যাটাক, ডিফেন্স, বল নিয়ে এবং বল ছাড়া। আমরা উন্নতমানের ফুটবল খেলেছি। পারফেক্ট রাত।' চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ব্রেস্টকে ৭-০ গোলে হারায় প্যারিস সাঁ জা। গড়ে ১০-০ তে জয়। শেষ ষোলোয় লিভারপুল বা বার্সেলোনার মুখোমুখি হবে এমবাপের প্রাক্তন দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া