রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে উৎসব। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াল পাক মুলুকে। দীর্ঘ দিন পরে ইমরান খানের দেশে হচ্ছে আইসিসি-র কোনও ইভেন্ট। কিন্তু উৎসবের রাতেই যে নেমে এল আঁধার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই হোঁচট খেতে হল বাবর আজমদের। বিশ্ব ক্রিকেটকে পাকিস্তান দেখিয়ে দিল যে তিমিরে তারা ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে তাদের ক্রিকেট।
পাকিস্তানের ঘরের মাঠে নিউজিল্যান্ডের উইল ইয়ং এবং ল্যাথাম সেঞ্চুরি হাঁকালেন। জোড়া শতরানে কিউয়িরা রানের পাহাড়ে চেপে বসল। নির্ধারিত ৫০ ওভারের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ৩২০। এই রান তাড়া করে জিততে হলে দ্রুততার সঙ্গে রান তুলতে হত। কিন্তু পাকিস্তান প্রথম ১০ ওভারেই করে ২২ রান। হারায় ২টি উইকেট। শেষমেশ ২৬০ রানে থেমে যায় পাকিস্তান। ৬০ রানে ম্যাচ জিতে শুরুটা দারুণ করল নিউজিল্যান্ড।
বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা হয়। সেই বাবর আজম ওপেন করতে নেমে অনাবশ্যক বেশি বল খেললেন। ৯০ বল খেলে ৬৪ রান করেন তিনি। ৩২০ রান তাড়া করতে নেমে এত শ্লথ ব্যাটিং করলে ম্যাচ জেতার আশা না করাই ভাল।
পাকিস্তান পারেওনি। টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেঞ্চুরি করলেন উইল ইয়ং। শতরান করলেন টম ল্যাথামও। উইল ইয়ং ১১৩ বলে ১০৭ রান করেন। ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে সেঞ্চুরি করলেন ইয়ং।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থ কিউয়ি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ইয়ং। কেন উইলিয়ামসন ২০১৭ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রান করেন। তার পরে উইল ইয়ংয়ের এদিনের শতরান।
পরপর দুই ওভারে ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ড ইনিংসের এক প্রান্ত ধরে রাখেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে ইয়ংয়ের ব্যাট থেকে এসেছিল ৪, ১৯ ও ৫ রান। আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে করেন মাত্র ১৪ রান। সেই তিনিই সেঞ্চুরি করলেন।
অন্যদিকে টম ল্যাথাম ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থেকে যান। ল্যাথামের ইনিংসে সাজানো ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। ল্যাথামের এটি অষ্টম ওয়ানডে শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস পর সেঞ্চুরি পেলেন ল্যাথাম।
কিন্তু পাকিস্তান মুড়িয়ে গেল ২৬০ রানে। বাবর আজম, আঘা সলমন ও খুশদিল শাহ ছাড়া আর কেইবা উল্লেখযোগ্য রান করলেন। ঘরের মাঠে খেলা, দর্শকদের শব্দব্রহ্ম বাড়তি অ্যাড্রিনালিন ঝরানোর কথা। কিন্তু কোথায় গেল সেই পাকিস্তান! যাঁরা নিজেদের দিনে যে কোনও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে। নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে অনাবশ্যক বল নষ্ট করার খেসারত দিতে হল পাকিস্তানকে। উৎসবের পাকিস্তানে এভাবে যে আঁধার নামবে কে জানত!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি